সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। খুলে দেওয়া হল নতুন ফারাক্কা ব্রিজের (New Farakka Bridge) একটি দিক। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিগত কয়েকদিন দিন ধরেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ভায়া মালদা হয়ে ঢুকতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছিল সাধারণ মানুষের। দীর্ঘ ট্রাফিক জ্যাম সকলের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছিল। তবে এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি।
খুলে গেল নতুন ফারাক্কা ব্রিজ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবর এবং ভিডিও অনুযায়ী, জাতীয় সড়ক ১২ নিউ ফারাক্কা ব্রিজের একটি দিক খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে এখনও কিছু কাজ বাকি থাকায় তা খোলা হয়নি। যাইহোক, কিন্তু একটা দিক খুলে দেওয়ার জেরে দুই বঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আগামী দিনে আরও নিবিড় হতে চলেছে বলে খবর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু নতুন ফারাক্কা ব্রিজ।
উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ
মাঝে কিছুটা সময় ফারাক্কা ব্যারেজের অপর প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছিল। একবার গাড়ি দাঁড়িয়ে গেলে কখন ছাড়বে কেউ বলতে পারছিল না। এহেন পরিস্থিতিতে প্রশাসনের তরফে মালদার দিক থেকে কলকাতার যাওয়ার অভিমুখে নতুন ফারাক্কা ব্রিজটি খুলে দেওয়া হয়েছে বলে খবর। যদিও কলকাতার দিক থেকে উত্তরবঙ্গ যেতে পুরনো ফারাক্কা ব্যারেজের উপর দিয়েই যেতে হচ্ছে।
আরও পড়ুনঃ টানা দু’দিন শিয়ালদা লাইনে বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল
খুব শীঘ্রই দুটো ব্রিজেই চালু হয়ে যাবে এবং যোগাযোগের গতি আরো আসবে। গতকাল মঙ্গলবার থেকেই সমস্ত যানবাহন মালদা সাইট থেকে বহরমপুর সাইডে যাওয়ার পথে ফরাক্কা নতুন রোড ব্রিজ হয়ে যাচ্ছে। এবং বহরমপুর সাইট থেকে মালদার দিকে যাওয়ার পথে সমস্ত যানবাহন ফারাক্কা ব্যারেজের উপর থেকে যাচ্ছে।










