বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্যমাক স্ট্রিট কাণ্ডে এবার প্রাক্তন IPS অফিসার কথা তৃণমূলের (Trinamool Congress) ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের (Humayun Kabir) বাড়িতে হানা দিল পুলিশ। জানা যাচ্ছে, একই ঘটনায় এর আগেও দুবার নোটিস দিতে প্রাক্তন পুলিশ কর্তার বাড়িতে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। তবে কোনও বারই তাঁকে সেখানে পাওয়া যায়নি। যার কারণে হতাশ হয়ে ফিরতে হয়েছিল তাঁদের। তবে রবিবার একেবারে সাত সকালে নোটিস নিয়ে হুমায়ুন কবিরের বাড়ির সামনে হাজির হন পুলিশ কর্তারা। শেষ পর্যন্ত বাড়িরই এক কর্মীর হাতে নোটিস ধরিয়েছে পুলিশ।
হাজিরা দিতে হবে হুমায়ুন কবিরকে
জানা যাচ্ছে, এদিন একেবারে সকাল সকাল হুমায়ুন কবিরের বাসভবনের সামনে হাজির হয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করতে থাকেন পুলিশ আধিকারিকরা। পরবর্তীতে বাড়ির ভেতর থেকে এক কর্মী বেরিয়ে এলে তাঁর হাতেই হাজিরার নোটিশ ধরায় পুলিশ। যা খবর, আগামী 9 সেপ্টেম্বর দুপুর 12টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হবে, প্রাক্তন পুলিশ কর্তাকে। সেটাই লেখা রয়েছে ওই নোটিসে।
কলকাতা পুলিশের আধিকারিকরা প্রাক্তন IPL অফিসার তথা বর্তমান বিধায়ককে তলব করতে নোটিস দিয়ে যাওয়ার পরই মুখ খুলেছেন তৃণমূল নেতার বাড়ির ওই কর্মী। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, যথাযথ সময়ে নির্দিষ্ট দিনে থানায় হাজির হয়ে যাবেন হুমায়ুন কবির। যদিও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত এ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কের কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি। এ প্রসঙ্গে মুখ খোলেনি ঘাসফুল শিবিরের অন্যরাও।
আরও পড়ুন: ফের বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেসের ৩টি কামরা
উল্লেখ্য, গত 27 আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খুলতে পুলিশ সহ হাজির হয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। আর সেই ঘটনা ঘিরেই একপ্রকার পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ান অভিষেকের অনুগামীরা। পুলিশকে মারধর করারও অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেই ঘটনাটি জড়িত থাকার অভিযোগ রয়েছে ডেরেক, বৈশ্বানর এবং হুমায়ুনের। সেই সূত্র ধরেই প্রাক্তন পুলিশ কর্তাকে হাজিরা দিতে বললেন তদন্তকারীরা।










