কেজি প্রতি ৩-১০ টাকা অবধি বাড়ল বাঁশকাঠি, মিনিকেট চালের দাম! মাথায় হাত মধ্যবিত্তের

Published:

Rice Price

সহেলি মিত্র, কলকাতাঃ হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। মাছ মাংস থেকে শুরু করে ডিম, আলু পেঁয়াজ সবেরই দাম অগ্নিমূল্য। এবার সেই তালিকায় নাম যোগ হল চালেরও (Rice Price)। হ্যাঁ বর্তমানে চালের দাম শুনেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। মিনিকেট থেকে বাসমতি, বাঁশকাঠি, দুশের সর, সবের দাম আচমকা বেড়ে যাওয়ায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে মধ্যবিত্তকে। এত দাম কেন? মানুষ খাবে কী? এখন এই প্রশ্নই সকলের।

হু হু করে দাম বাড়ছে চালের

টাকা না থাকলে অনেককেই বলতে শোনা যায়, ডালে ভাতে চলে যাবে দুবেলা। কিন্তু এখন যে হারে চালের দাম বাড়ছে, সেখানে এই কথা বলতে গিয়ে অনেকেই ঢোঁক গিলছেন। দুবেলা তো দূর, অনেকের কাছে একবেলাই পেট ভরে খাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বাসমতি তো পরের কথা, গত ১৫ দিনে সাধারণ চাল যেমন মিনিকিট থেকে বাঁশকাঠি, দুধের সরের মতো চালের মূল্য এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। সর্বশেষ রিপোর্ট বলছে, এই দাম কিলো প্রতি কমপক্ষে ৩ থেকে ১০ টাকা অবধি বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ জাতীয় মোটা চালের দামও কেজিতে ৩-৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বন্যার কারণেই এই দুর্দুশা?

খুচরো বাজারে এই দাম বৃদ্ধি পাওয়ায় মহা বিপালে পড়তে হয়েছে সকলকে। চাল বিক্রেতা থেকে মুদি দোকানদাররা অবধি বলছেন, স্বর্ণ জাতীয় মোটা চালও কিলো প্রতি তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। অনেকে এই দাম বৃদ্ধির জন্য বন্যাকেই দায়ী করছেন। জ্বালানির দাম বৃদ্ধির জেরে এমনিতেই চাপে মধ্যবিত্ত ও হোটেল ব্যবসায়ীরা। এবার সেই চাপ আরও বাড়াল চালের দাম।

আরও পড়ুনঃ ১০০ কোটি টাকার গন্ডি পেরোল ‘হনুমান অংশ’, ছাপিয়ে গেল ‘ধুরন্ধর’কেও

বন্যার কারণে মেদিনীপুর, হুগলি ও বর্ধমানের বিভিন্ন রাইস মিলে উৎপাদন ও সরবরাহ কমেছে। পাশাপাশি হাবড়ার মজুতদারদের বিরুদ্ধেও বাজারে সরু চাল সরবরাহে ধীরগতির অভিযোগ উঠেছে। এদিকে আবার বিশিষ্ট মহল দাবি করছে, চলতি সপ্তাহে ভারতীয় চাল রপ্তানির দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের ফলে সরবরাহ কমে আসায় উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং একই সাথে ভিয়েতনাম ও থাইল্যান্ডের দামও বেড়েছে। একটি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মুম্বাই-ভিত্তিক একজন ডিলার বলেন, “ফসলের সম্ভাবনা প্রতি সপ্তাহেই খারাপ হচ্ছে। দক্ষিণের রাজ্যগুলিতে এখন বৃষ্টি প্রয়োজন, নাহলে ফসলের উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” যাইহোক, এখন দেখার আগামী দিনে এই দাম কমে কিনা।

আরও Rice West Bengal