রবিবার হাওড়া ডিভিশনে পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন

Published:

Train Cancelled on Howrah Division

অনন্যা সরকার, হাওড়া: সপ্তাহ শেষে হাওড়া ডিভিশনে (Howrah Division) বাতিল একাধিক ট্রেন (Train Cancelled)। বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৩ সেপ্টেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে সমস্ত লাইনে সকাল ১১:৩০টা থেকে দুপুর ১২:৪৫টা পর্যন্ত, ৭৫ মিনিটের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক (Power Block) করবে পূর্বরেল কর্তৃপক্ষ। কোন কোন ট্রেন বাতিল হচ্ছে এই লাইনে, আসুন দেখে নেওয়া যাক। 

হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

রবিবার পাওয়ার ব্লকের জন্য বাতিল হওয়া ট্রেনগুলি হল – 

  • ৩৭৮২৭, ৩৭৮২৯ হাওড়া-বর্দ্ধমান লোকাল
  • ৩৭৮৩২, ৩৭৮৩৪ বর্দ্ধমান-হাওড়া লোকাল
  • ৩৭২৩৫, ৩৭২৩৭, ৩৭২৩৯ হাওড়া-ব্যাণ্ডেল লোকাল
  • ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭২৪৬ ব্যাণ্ডেল-হাওড়া লোকাল
  • ৩৭৬৫১ হাওড়া-মেমারী লোকাল, ৩৭৬৫২ মেমারী-হাওড়া লোকাল
  • ৩৭৫৩৬ ব্যাণ্ডেল-নৈহাটি লোকাল
  • ৩৭৫৩৫ নৈহাটি-ব্যাণ্ডেল লোকাল
  • ৩৭৭৪৯ ব্যাণ্ডেল-কাটোয়া লোকাল
  • ৩৭৭৪৮ কাটোয়া-ব্যাণ্ডেল লোকাল
  • ৩১১৫১ শিয়ালদহ-বর্দ্ধমান লোকাল 
  • ৩১১৫২ বর্দ্ধমান-শিয়ালদহ লোকাল 

আরও পড়ুন: উপহাস করত গ্রামবাসী, কোচিং ছাড়া UPSC ক্র্যাক করে সবথেকে কম বয়সী IAS কৃষকের মেয়ে

পাওয়ার ব্লকের আগের শেষ ট্রেন হল – 

  • ব্যান্ডেল-নৈহাটি শাখায় – ৩৭৫৩৪, ৩৭৫৩৩
  • ব্যান্ডেল-কাটোয়া শাখায় – ১৩৪৬৬, ৩৭৯১৫ 
  • ব্যান্ডেল-বর্ধমান শাখায় – ১৩০৪৪
  • ব্যান্ডেল-হাওড়া শাখায় – ১৩৪৬৬ 

আর ব্লকের পরের প্রথম ট্রেনগুলি হল – 

  • ব্যান্ডেল-নৈহাটি শাখায় – ৩৭৫৩৮, ৬৩১৪১ 
  • ব্যান্ডেল-কাটোয়া শাখায় – ৩৭৯২২, ৩৭৯১৭
  • বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া শাখায় – ১৩০২৮

রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই ব্লক চলাকালীন স্পেশ্যাল বা বিলম্বিত ট্রেন এবং নতুন করে চালু হওয়া কোনও ট্রেন/পার্সেল ট্রেন/ট্রেন অন ডিমান্ড (TOD) যদি থাকে যথাযথভাবে সেগুলির পথ পরিবর্তন করা হবে। এই ট্রেন বাতিলের জন্য পূর্বরেলের তরফে যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা শোনার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

আরও Howrah Train