মহিলাদের ফ্রি ভ্রমণের পর কলকাতার একাধিক বন্ধ হওয়া বাস রুট ফের চালু করল WBTC

Published:

WBTC

সহেলি মিত্র, কলকাতাঃ পোয়া বারো বাস যাত্রীদের। অবশেষে বেশ কিছু দীর্ঘ সময় পর কলকাতার বেশ কিছু রুটে চালু হল পুরনো বাস পরিষেবা। দীর্ঘ কিছু বছর ধরে WBTC পরিচালিত অনেকগুলির বন্ধ হয়ে যাওয়া বাসরুটগুলি ১ জুন থেকে পুনরায় চালু হল। এমনিতে নতুন মাস থেকে সরকারি বাসে মহিলাদের ভ্রমণ একদম ফ্রিতে করে দিয়েছে সরকার। এখন ফের বন্ধ হয়ে যাওয়া বাসগুলি চালু হল।

কোন কোন রুটে চালু হল পরিষেবা?

নিশ্চয়ই ভাবছেন কোন কোন রুটে বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে? সূত্র মারফত জানা গিয়েছে, S-46, S-57 (Ariadaha to Howrah), S21, M7B, S46, S4C, S45, T8 বাস পরিষেবা চালু হয়েছে কিংবা কিছু রুটে আগামী কয়েকদিনের মধ্যেই চালু হতে চলেছে। এছাড়াও আরও বহু রুটে যাত্রীরা বাস পরিষেবা বৃদ্ধির পাশাপাশি কিছু বাস পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, কিছু মানুষ বলেছেন, আগের তুলনায় জুন মাসের প্রথম দিন থেকে দুপুরে রাস্তায় ভালো পরিমাণে বাস চলতে দেখা গিয়েছে।

কী বলছেন সাধারণ মানুষ?

একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অন্যান্য দিনের তুলনায় রাস্তায় আজ সরকারি বাস দুপুর বেলাতেও একটু বেশি চোখে পড়লো। আরো একটা জিনিস চোখে পড়লো, চালু রুট গুলোতে বাস কিছুটা কমেছে, একটু বেশি সময়ের পর বাস ছাড়ছে।’ অন্য একজন লিখেছেন, ট্রামের ব্যাপারে সরকার কি কোনও সিদ্ধান্ত নেবে?

আরও পড়ুনঃ সস্তায় এসিতে বসে সৈকতনগরী, শুরু হল কল্যাণী-দিঘা বাস, জানুন রুট-ভাড়া ও সময়সূচি

একজন লিখেছেন, ‘কোলকাতার বন্ধ সরকারি বাসরুটগুলো কে পুনরুজ্জীবিত করতে প্রচুর নতুন বাসের প্রয়োজন যেমনভাবে অসমে করা হয়েছে কয়েকশ ইভি এসি বাস নামানো হয়েছে গুয়াহাটিতে ও অন্য ছোট শহর গুলোতে এখানে ও সেটা প্রয়োজন আছে দেখা যাক সরকার কি করে,এখন যেটা ইমিডিয়েট করা উচিত সেটা হলো কলকাতার মধ্যে অনেক বাস রুট আছে যেগুলোকে নির্ধারিত রুট থেকে কেটে ছোট করে চালানো হচ্ছে এবং প্রচুর টাকা মুনাফা করছে বাসমালিকরা যেমন রুট নম্বর 71 হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত চলার কথা কিন্তু চলে শিয়ালদহ পর্যন্ত ভাড়া 15 টাকা ডিসট্যান্স 4.5 কিলোমিটার এরপরে অটো রুটগুলো অনেক জায়গায় রুট ছোট করে দিয়েছে আগের সরকার থাকাকালীন নেতা ও পুলিশকে টাকা দিয়ে এরপর সবার আগে সরকার অনুমোদিত বাসভাড়া চার্ট প্রকাশ করতে হবে কারণ এখন বিভিন্ন রুটে নিজেরাই ভাড়া ঠিক করে নিয়েছে এরপর বিনা পারমিট এ চলা প্রচুর বাস আছে সেই বিষয় টাও সরকার কে দেখতে হবে।’