চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ, ভবানী ভবনে অভিষেকের PA-কে আজ তৃতীয় তলব

Published:

Sumit Roy

সৌভিক মুখার্জী, কলকাতা: জমি এবং চাকরি দুর্নীতি মামলায় জড়িত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। প্রথমে গা ঢাকা দিয়েই বেড়াচ্ছিলেন। তবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আইনি স্বস্তি মেলায় সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি। এমনকি শনি এবং রবি, পরপর দু’দিন দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় সুমিত রায়কে। তবে চাকরি দুর্নীতি মামলায় ফের তাঁকে আজ ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ফের সিআইডি দফতরে হাজিরার নির্দেশ সুমিত রায়ের

শালবনির সরকারি জমি ভুয়ো শংসাপত্রের মাধ্যমে বিক্রি এবং দখলের অভিযোগ উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-র বিরুদ্ধে। অন্যদিকে চাকরি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর। বিগত দুই দিন জমি দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এমনকি ১০ ঘণ্টা পর্যন্ত জেরা করা হয় তাঁকে। তবে আজ অর্থাৎ সোমবার ডেবরার চাকরি দুর্নীতি মামলায় সকাল এগারোটা নাগাদ তাঁকে ফের ভবানী ভবনে তলব করেছে তদন্তকারী সংস্থা সিআইডি।

উল্লেখ্য, জমি আর চাকরি দুর্নীতি মামলায় এর আগে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আইনি স্বস্তি পেয়েছিলেন সুমিত রায়। এমনকি চাকরি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করেন। কিন্তু নির্দেশ দেওয়া হয়, আগামী ১০ দিনের মধ্যেই সুমিত রায়কে তদন্তকারী অফিসারদের সামনে হাজিরা দিতে হবে, এবং তদন্তে সর্বত্রভাবে সহায়তা করতে হবে। যদিও জমি দুর্নীতি মামলায় জামিনের আবেদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন খারিজ করে দেন।

আরও পড়ুন: দুর্গাপুজোয় বাড়ল সরকারি কর্মীদের ছুটি, দেখুন অক্টোবরের হলিডে লিস্ট

কিন্তু হাজিরা দিতে গেলে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই সূত্রে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁকে আইনি রক্ষাকবচ প্রদান করে। রক্ষাকবচ মেলার পরই গত শনিবার সকালে ভবানী ভবনে হাজিরা দেন তিনি। এমনকি প্রায় দীর্ঘ ১০ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। অন্যদিকে রবিবার ফের তিনি ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন। তবে আজ চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে সুমিত রায়কে।

google button