‘দু’দিনের মধ্যে …’ বাংলার DA মামলা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি কবে?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) নির্দেশ মতোই সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এরই মাঝে উঠে আসছে বড় খবর। সরকারি কর্মীদের DA মামলার মামলাকারী মলয় মুখোপাধ্যায় বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে DA মামলা নিয়ে বড় তথ্য দিলেন। জানা যাচ্ছে, আগামী দুদিনের মধ্যেই সব পক্ষকে মনিটরিং কমিটির রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই মতোই, নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

কবে হবে পরবর্তী শুনানি?

রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তীতে রাজ্যের সরকারি কর্মীদের স্বার্থে দেশের শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেক সরকারি কর্মীকে তাঁদের প্রাপ্য DA দিয়ে দিতে হবে রাজ্যকে। সেই মতোই, সরকারি কর্মীরা যাতে দ্রুত নিজেদের মহার্ঘ ভাতা পেয়ে যান সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এমতাবস্থায়, ফের সক্রিয় হয়ে সুপ্রিমকোর্ট জানিয়েছে, আদালতের গঠিত মনিটরিং কমিটির রিপোর্ট জমা দিতে হবে সমস্ত পক্ষকে।

সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী দু’দিনের মধ্যেই DA মামলায় আদালতের গঠিত নজরদারি কমিটির রিপোর্ট জমা দিতে হবে। জানা যাচ্ছে, আগামী 18 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আর সেই দিনই রাজ্য সরকারের অবস্থান এবং বকেয়া মেটানোর মাধ্যম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করবে আদালত।

অবশ্যই পড়ুন: ম্যাচ চলাকালীন মাথায় বাজ পড়ে নিহত ২৪ বছর বয়সী ফুটবলার, আহত আরও ১২

উল্লেখ্য, এর আগে DA মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, রাজ্যের সরকারি কর্মীদের সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর মধ্যে 25 শতাংশ বকেয়া দ্রুত পরিশোধ করতে বলা হয়েছিল। এছাড়া বাকি 75 শতাংশ রাজ্য সরকারের কোষাগারে চাপ না দিয়ে কীভাবে মেটানো যায় তা খতিয়ে দেখার জন্য একটি মনিটারিং কমিটি গঠন করে দিয়েছিল আদালত। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, কমিটির বক্তব্য রিপোর্ট আকারে মামলার সমস্ত পক্ষকে পাঠিয়ে দিতে হবে।