বাড়বে DA! ৪৫ দিনের মধ্যে বকেয়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ দাবি শিক্ষকদের

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে কি এবার নতুন রাজ্য সরকার (Government of West Bengal) বকেয়া এবং বর্ধিত হারে ডিএ (Dearness allowance) মিটিয়ে দেবে? এখন এই প্রশ্নই উঠছে নানা মহল থেকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের এখনও এক বছরেরও বেশি সময় বাকি, কিন্তু তার আগেই মোদী সরকার একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর। বস্তুত, রাজ্য সরকার ৪৫ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে চলেছে। বাড়বে DA? এই নিয়ে সামনে এল বড় আপডেট।

৪৫ দিনের মধ্যেই DA দেবে নতুন রাজ্য সরকার?

পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ নিয়ে কম ভোগান্তির শিকার হতে হয়নি। দীর্ঘ বিগত কয়েক বছর ধরে নানা আন্দোলন করেছেন সকলে। পথে নেমে আন্দোলন করেছেন বহু সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষকদের একাংশ। কিন্তু মহার্ঘ ভাতা পাওয়া যায়নি। তবে এবার কি নতুন সরকারের সৌজন্যে সেই দাবি কি পূরণ হবে? মিলবে টাকা? কানাঘুষো শোনা যাচ্ছে, নতুন সরকার নিয়ে আশায় বুক বেঁধেছেন অনেকে। তাঁরা আশাবাদী, হয়তো এবার কিছু সময়ের মধ্যেই তাঁদের টাকা মিটিয়ে দেওয়ার কাজ করবে সরকার। আর সেটা যদি হয়, তাহলে নিঃসন্দেহে সেটা সকলের জন্য অনেকটাই স্বস্তির হবে।

আরও পড়ুনঃ ছুটির দিনে দক্ষিণবঙ্গের ৫ জেলায় মুষলধারে বৃষ্টি, কালবৈশাখী, আজকের আবহাওয়া

শিক্ষামহলের দাবি, সুপ্রিম কোর্টের আদেশের পরও শিক্ষকদের ‘গ্রান্ট ইন এড’ সংক্রান্ত বিষয়ে গড়িমসি করেছিল প্রাক্তন সরকার। অন্য সরকারি কর্মচারীদের একাংশের মহার্ঘ ভাতা দেওয়া হলেও বাদ পড়ে গিয়েছেন শিক্ষকেরা। এমনকি সর্বশেষ বিধানসভায় বাজেটে ঘোষিত ৪ শতাংশ মহার্ঘ ভাতাও দেওয়া হয়নি। পাশাপাশি সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত যে রিপোর্ট মমতার সরকার দিয়েছিল সেটা নিয়েও ব্যাপক আপত্তি ছিল শিক্ষকদের। সব মিলিয়ে বারংবার স্বপ্ন ভেঙেছিল শিক্ষকদের। তবে এবার হয়তো তা আর হবে না।

মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ দাবি শিক্ষকদের

ইতিমধ্যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, ‘তৃণমূল সরকার বার বার শিক্ষকদের সঙ্গে বঞ্চনা করে এসেছে। ন্যায্য দাবি আদায়ে শুনতে হয়েছে যে ‘ঘেউ ঘেউ করবেন না’। তাই নতুন সরকারের কাছে আবেদন, শিক্ষকদের বঞ্চনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করুন।’ অপরদিকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস জানান, ‘আমরা আশা করব আজ যে সরকার গঠন হল, তারা সুপ্রিম কোর্টের রায় মেনে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করবে।’