প্রীতি পোদ্দার, কলকাতা: তিস্তা নদী (Teesta River) পারাপার করতে গিয়ে ঘটল বিপত্তি। জলের তোরে ভেসে যাচ্ছিল একটি হস্তিশাবক, তড়িঘড়ি নৌকা চালিয়ে উদ্ধার (Elephant Calf Rescued) করল মৎস্যজীবী এবং বন কর্মীরা। শুরুতে চোখের সামনে তিস্তার জলের তোড়ে সন্তানকে ভেসে যেতে দেখে রীতিমত কান্নায় ভেঙে পড়েছিল মা হাতি। শেষে মৎস্যজীবী এবং বন কর্মী দের হস্তক্ষেপে সন্তানকে ফিরে (Teesta elephant rescue) পেতেই গর্জন করতে করতেই ছুঁটে এলেন মা হাতি। ভাইরাল সেই দৃশ্য।
জলের স্রোতে ভেসে গিয়েছে হস্তিশাবক
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, তিস্তার ঘোলা জলের স্রোতে আচমকাই একটি হাতির ছানাকে ভেসে আসতে দেখা গিয়েছিল। জলের স্রোত এতটাই বেশি ছিল যে ব্যারেজের উপর থেকে পথচলতি মানুষ ও স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে খেয়াল করেনি। পরে দেখতে পান তাঁরা যে শুঁড় উঁচিয়ে ভেসে যাচ্ছিল বাচ্চা হাতি। কখনও প্রবল স্রোতের চাপে তলিয়ে যাচ্ছিল, আবার কখনও বাঁচার তাগিদে মাথা তুলে ভেসে উঠছিল। শেষে তড়িঘড়ি নৌকা নিয়ে মাঝনদীতে এগিয়ে যান স্থানীয় মৎস্যজীবীরা। কোনোরকমে নৌকা চালিয়ে তাঁরা গজলডোবা ১২ নম্বর এলাকা থেকে শাবকটিকে বিপদমুক্ত করে ডাঙায় নিয়ে আসে।
সন্তানকে খুঁজে পেয়ে আনন্দে গর্জন মায়ের
স্থানীয় মৎস্যজীবীদের পাশাপাশি ঘটনাস্থলে ছোট্ট হাতির ছানাকে বাঁচাতে ঘটনাস্থলে এসে হাজির হয় বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা। এরপর মৎস্যজীবী ও বনকর্মীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় ধরে উদ্ধার করে সরস্বতীপুর ফরেস্ট সংলগ্ন তীরের দিকে নিয়ে আসা হয়। কিনারে পৌঁছনোর পর শাবকটি নিজেই জল থেকে উঠে কাঠামবাড়ির জঙ্গলের পথ ধরে। এদিকে সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে মা হাতি। শেষে নিজের সন্তানকে দেখতে পেয়ে ছুটে আসে মা, এবং আনন্দের সহিত গর্জন করতে করতে নিজের সন্তানকে আগলে ধরে রাখে সে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমত ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: সম্পত্তি নিজের নামে লিখিয়ে বাবাকে মারধর মেয়ের, হাবড়ায় আটক মহিলা
ঘটনা প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “নদী পারাপার করতে গিয়ে দলের থেকে বেরিয়ে গিয়েছিল হস্তিশাবক। শেষে নদীর স্রোতে জলে ভেসে যায় সে। তড়িঘড়ি মৎস্য জীবেরা উদ্ধারের চেষ্টা করলেও শুরুতে তিস্তার জল বৃদ্ধি পাওয়ার কারণে অনেকটাই বেগ পেতে হয় তাদের৷ পড়ে অবশ্য তাঁকে উদ্ধার করা হয়েছে। সুস্থ আছে শাবকটি।”










