প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর মাস পরে গিয়েছে। অপেক্ষা এখন শুধু জাঁকিয়ে শীত পড়ার। এইমুহুর্তে ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়তেই শীত শীত ভাব কেটে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্যে এখনও সেভাবে জাঁকিয়ে শীতের অনুভূতি নেই। এর মধ্যেই আগামী কয়েক দিনে তাপমাত্রার পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয় হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল (Weather Tomorrow) উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal)শুষ্ক থাকবে আবহাওয়া। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশে আংশিক মেঘলা ছিল। তবে কোথাও বৃষ্টি হয়নি, বেলা বাড়তেই ধীরে ধীরে রোদের আভা দেখা গিয়েছিল। মোটের উপর সারাদিন জুড়ে হিমেল আমেজ বজায় ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতাসহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে মূলত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত এই জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আগামী সপ্তাহ থেকে বদলাতে পারে আবহাওয়া। বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত রাতের দিকে হালকা শীত শীত ভাব অনুভূত হবে।
আরও পড়ুন: জানুয়ারি থেকেই যুবশক্তির কড়কড়ে ৩০০০ টাকা! হুগলি থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আপাতত কালীপুজোর আগে কলকাতায় ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। উল্টে আগামী চার দিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা আগামী তিন দিনে ধীরে ধীরে কমতে পারে।তবে মঙ্গলবার থেকে হয়তো বদলাতে পারে আবহাওয়া। দু-একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামীকাল শুক্রবার মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।










