ফের শিরোনামে ফলতা, অভিষেক গড়ে ইভিএমে টেপ লাগানোর অভিযোগ বিজেপির

Published:

West Bengal Assembly Elections

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতকালই তৃণমূলের জাহাঙ্গীর খান ও উত্তর প্রদেশ থেকে আগত ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার অজয় পাল শর্মা ওরফে সিংঘমের মধ্যেকার সংঘাতের কারণে শিরোনামে উঠেছিল ফলতা (West Bengal Assembly Elections 2026)। আজ অর্থাৎ 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের দিন ফের সংবাদ শিরোনামে সেই এলাকা। তবে এবার ইভিএম কারচুপির অভিযোগে। আর এই অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ফলতার বেশ কয়েকটি বুথে ইভিএমএ নাকি টেপ লাগিয়ে রাখা হচ্ছে। এমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি।

ঠিক কী অভিযোগ করেছে বিজেপি?

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ইভিএমের ছবি পোস্ট করেছে রাজ্য বিজেপি। সেই ছবিতে দেখা গিয়েছে, ইভিএমের তিন এবং চার নম্বর বোতামের উপরে লাগানো রয়েছে টেপ। যেখানে তিন নম্বরে রয়েছে বিজেপি প্রার্থীর নাম এবং চার নম্বরে অন্য একটি বিরোধী দলের প্রার্থীর নাম রয়েছে। বিজেপির তরফে অভিযোগ, ভোটাররা যাতে ঘাসফুল ছাড়া অন্য কোথাও ভোট দিতে না পারে সেজন্যেই এমন কাজ করেছে তৃণমূলের কর্মীরা।

আর এমন ঘটনাকে একেবারেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মানতে চাইছে না গেরুয়া শিবির। বরং ইভিএমএ টেপ লাগানোর ঘটনায় আঙুল তোলা হচ্ছে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানের দিকে। বিরোধীরা এও দাবি করেছেন, ডায়মন্ড হারবারে নাকি এভাবেই ভোট করিয়ে যেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! যদিও বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিটির সত্যতা যাচাই করিনি আমরা।

অবশ্যই পড়ুন: ব্যাট হাতে তান্ডব চালিয়ে কোহলির জায়গা দখল করলেন বৈভব সূর্যবংশী

প্রসঙ্গত, বিজেপির তরফে ডায়মন্ড হারবারের বিভিন্ন বুথে ইভিএমএ টেপ লাগিয়ে রাখার অভিযোগ তোলা হলেও তৃণমূলের তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের তরফে। এদিকে ফল তার এমন ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।