সহেলি মিত্র, কলকাতা: সপ্তম বেতন পে কমিশনের পর এবার আরও বড় সুখবর অপেক্ষা করছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। বকেয়া ডিএ (Bengal DA Case) মামলা নিয়ে যে জট তৈরি হয়েছে সেটা কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর কারণ অবশেষে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি বাংলা ডিএ (Dearness allowance) মামলা, থেকে শুরু করার গ্রান্ট ইন এইডদের বকেয়া টাকা নিয়ে সমস্ত অভিযোগ শুনতে চলেছে। হ্যাঁ শেষমেষ বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হল। কবে বৈঠক করবে বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠনগুলির সঙ্গে? চলুন জেনে নেওয়া যাক।
DA মামলায় দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক!
বড় তথ্য দিয়েছেন ডিএ মামলাকারি তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁর ফেসবুক পোস্ট অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৬-এ ইন্দু মালহোত্রার সঙ্গে বৈঠক হবে। এদিন সুপ্রিম কোর্টের তৈরী করে দেওয়া প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে DA কেসের মামলাকারী কর্মচারীদের বৈঠকটি অনুষ্ঠিত হবে নয়া দিল্লিতে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই বৈঠকে দুইজনের নাম সুপ্রিম কোর্টের অর্ডারে আছে ভাস্কর ঘোষ ও আইনজীবী অভিজিৎ উপাধ্যায়। আজ বৃহস্পতিবার এই চিঠি এলো।
আরও পড়ুনঃ ২,০৭৭ কোটি খরচ, দার্জিলিং থেকে ৩২৭ নং জাতীয় সড়ককে ফোর-লেন করার ঘোষণা
চিঠিতে লেখা আছে, ‘ডিএ মামলা ও সংশ্লিষ্ট আবেদনগুলির পরিপ্রেক্ষিতে আপনাদের জানানো যাচ্ছে যে, মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার সভাপতিত্বাধীন মাননীয় মনিটরিং কমিটি সংশ্লিষ্ট পক্ষগুলির যে সমস্ত আইনজীবী/প্রতিনিধিকে মনিটরিং কমিটির সামনে নিজ নিজ পক্ষের হয়ে মামলা উপস্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টায় নয়াদিল্লিতে বৈঠক করবে।’
কী প্রতিক্রিয়া কর্মীদের?
চিঠি চিঠি অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১৯.০৮.২০২৬ তারিখের নির্দেশ অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হবে। নয়াদিল্লিতে বৈঠকের নির্দিষ্ট স্থান চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট সকল পক্ষকে তা জানানো হবে। এছাড়াও জানানো যাচ্ছে যে, বিষয়টি নিয়ে সমস্ত বক্তব্য/প্রতিবেদন ০৫.০৯.২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে মাননীয় মনিটরিং কমিটির কাছে পাঠাতে হবে। ইতিমধ্যে চিঠির খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ডোগমগ কর্মীরা। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ, আশার আলো এই মিটিং সফল হোক।’ অপর একজন লিখেছেন, ‘সংগ্রামী অভিনন্দন ।আশায় আছি ।ধন্যবাদ।’










