বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতা বদল হতেই আটকে থাকা একাধিক রেল প্রকল্পে গতি এসেছে (Indian Railways)। ভারতীয় রেলের উদ্যোগে বাংলার বিভিন্ন প্রান্তে তৈরি হবে রেলপথ। শুধু তাই নয়, নৈহাটি-রানাঘাট সেকশনে থার্ড লাইনের কাজ শেষ হলে ওই অংশ দিয়ে চলতে পারে বন্দে ভারতও (Vande Bharat Express)। এমতাবস্থায় এবার শোনা যাচ্ছে, নতুন সরকারের আমলে রাজ্যের একাধিক রেলস্টেশনের নাম পরিবর্তন হতে পারে। সেই মর্মেই নাকি রেলের কাছে পেশ করা হয়েছে প্রস্তাব (Rail Station Name Change)! যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা।
কোন কোন স্টেশনের নাম পরিবর্তন হতে পারে?
কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এবং কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যে ভারতীয় জনতা পার্টির আমলে এবার একাধিক বড় রেল স্টেশনের নাম পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই সেই প্রস্তাব রাখা হয়েছে রেল বোর্ডের কাছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হচ্ছে, গোটা বিষয়টি এই মুহূর্তে ভারতীয় রেলের বিবেচনাধীন। রেল অনুমতি দিলেই বদলে যেতে পারে বাংলার একাধিক গুরুত্বপূর্ণ রেলস্টেশনের নাম।

শোনা যাচ্ছে, মূলত বিভিন্ন এলাকার ঐতিহাসিক, আঞ্চলিক এবং ধর্মীয় পরিচয়কে আরও সুস্পষ্ট করতেই ধর্মীয় বা আঞ্চলিক সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনের নাম রাখা হতে পারে। ইতিমধ্যেই সেই সম্ভাব্য বা প্রস্তাবিত তালিকায় নাম রয়েছে, বর্ধমান, কাটোয়া থেকে শুরু করে আলুবাড়ি রোড, অম্বিকা কালনা, তারকেশ্বর, নবদ্বীপ ধাম, শান্তিপুর, জমিরঘাটা, আদিনা, জঙ্গিপুর রোড, সামসি, আজিমগঞ্জ, চমগ্রামের মতো একাধিক রেল স্টেশন।
অবশ্যই পড়ুন: আপাতত ভারতে না স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট, মাস্ককে বড় ঝটকা দিল সরকার
এগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু স্টেশন যেমন বর্ধমান জংশন বা স্টেশনের নাম বদলে রাখা হতে পারে বর্ধমান মহাবীর ধাম জংশন, কাটোয়া জংশনের নাম বদলে রাখা হতে পারে অজয়পুর জংশন, আলুবাড়ি রোড স্টেশনের নাম বদলে রাখা হতে পারে ঈশ্বরপুর আলুবাড়ি জংশন। এছাড়াও তারকেশ্বর স্টেশনের নাম বদলে রাখা হতে পারে শ্রী তারকেশ্বর ধাম জংশন, অম্বিকা কালনা স্টেশনের নাম বদলে গিয়ে হতে পারে শ্রী অম্বিকা দেবী কালনা, জঙ্গিপুর স্টেশনের নাম বদলে হতে পারে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টগুলিতে বলা হচ্ছে, খুব শীঘ্রই এ নিয়ে নাকি সরকারি বিজ্ঞপ্তি আসতে পারে।










