বাজেটে বিদ্যুতের বিল ছাড়ের ঘোষণা, কাদের স্বস্তি দিল রাজ্য সরকার?

Published:

Swapan Dasgupta West Bengal Budget

অনন্যা সরকার, কলকাতা: গ্রীষ্মকাল পড়তে না পড়তেই চড়া ইলেকট্রিক বিল নিয়ে রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে এই আবহেই স্বস্তির খবর শোনালো রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার। প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকি (Electricity Subsidy) ঘোষণা করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। রাজ্য বাজেট (West Bengal Budget 2026) পেশের দিন সরকারের এই ঘোষণায় রাজ্যবাসীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। 

ইলেকট্রিক বিলে এবার থেকে সরকারি ভর্তুকি

এবার থেকে বিদ্যুতের ইউনিট পিছু দু’টাকা করে ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। বাড়তে থাকা ইলেকট্রিকের বিল নিয়ে চিন্তায় থাকেন রাজ্যবাসী। তাই অর্থমন্ত্রীর এই ঘোষণা বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বাংলার বাড়ি বাড়ি পুরোদমে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। তার প্রথম পর্যায়ে রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে ডিজিটাল স্মার্ট মিটার বসানোর নির্দেশ দেন তিনি। জুলাই মাস থেকে সরকারি অফিসগুলিতেও এই মিটার লাগানো শুরু হবে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে ২ কোটিরও বেশি স্মার্ট মিটার বসবে রাজ্যে। 

আরও পড়ুনঃ বিধবা ভাতা থেকে বার্ধক্য পেনশন বৃদ্ধির ঘোষণা বাজেটে

সোমবার (২২ জুন) রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি এদিন জানান, বিদ্যুৎ দফতরের জন্য ৫,৩৪৫.১৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়া, বাজেটে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের জন্য ১৪,৬০৯.৭৭ কোটি টাকা, বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতরের জন্য ১৩৩.৬২ কোটি টাকা, জনস্বাস্থ্য কারিগরি দফতরের জন্য ১২,৯৩৫.৩৩ কোটি টাকা এবং স্কুল শিক্ষা দফতরের জন্য ৪৪,৯৪৮.২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।