এ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন? মিলল বড় খবর

Published:

Lakshmir Bhandar

সহেলি মিত্র, কলকাতা: মে মাসে কি ব্যাঙ্কে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা? বর্তমান সময়ে বাংলার সকল মানুষের মুখে এই একটাই প্রশ্ন। বিশেষ করে মহিলাদের। এমনিতেই প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যেত। কিন্তু এবারে ছবি পুরো বদলে গিয়েছে। বদল ঘটেছে সরকারের (Government of West Bengal)। তৃণমূলের পতন ঘটে বাংলার মসনদে বসেছে বিজেপি। এহেন পরিস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নতুন বিজেপি সরকার কি এই প্রকল্প চালু রাখবে? ১৫০০-১৭০০ টাকা ঢুকবে বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে? চলুন জেনে নেওয়া যাক।

মে মাসে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?

গত পাঁচ বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে ৫০০, তার পর ২০২৪ থেকে ১,০০০ এবং অতি সম্প্রতি ১,৫০০ টাকায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বাংলার মা বোনেরা। এদিকে গতকাল সোমবার বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয়েছে উত্তেজনা। আর কি তাহলে মহিলারা কোনো টাকা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের?  ২০২১ সালের বিধানসভা ভোটের অনেক বড় ফ্যাক্টর হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। তবে এবারে যে সেটা  আর ম্যাজিক দেখাতে পারেনি তা বলাই বাহুল্য। এদিকে মাস্টারস্ট্রোক রয়েছে বিজেপির। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছিল, ক্ষমতায় এলে বাংলার মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় ৩০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। সেই টাকাই কি এবার দেওয়া শুরু করবে বিজেপি?

১৫০০-র বদলে ঢুকবে ৩০০০ টাকা?

সরকারের বদল হলেও ঠিক কবে থেকে অন্নপূর্ণ ভাণ্ডার চালু হবে তা এখনও জানা যায়নি। পুরোটাই সময়ের অপেক্ষা। সূত্রের খবর, নতুন করে মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলি শেষ হতে বেশ অনেকটাই লেগে যাবে। ফলে, মে মাসের অনুদানের টাকা পেতে মাঝামাঝি বা মাসের শেষের দিকে টাকা মিলতে পারে। অর্থাৎ বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হওয়া অবধি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে বলে খবর।

আরও পড়ুনঃ গরমের ছুটিতে ঘুরে আসুন নর্থ বেঙ্গলের এই ৫ সেরা ঠিকানা, ভরে যাবে মন-প্রাণ

এর পাশাপাশি পূর্বতন সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে নতুন সংযোজন হওয়া যুবসাথী প্রকল্পের টাকা কি এই মাসে ঢুকবে? সেটা জানার জন্য কিছুটা হলেও অপেক্ষা করতে হবে সকলকে।