প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) কেন্দ্র করে রীতিমত উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের লক্ষ্যে কোনো ত্রুটি রাখতে চাইছে না। আর তাই একের পর এক ভাতার চমক দিয়ে চলেছেন তিনি। এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠে এল লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) প্রসঙ্গ। শোনা যাচ্ছে একই মাসে নাকি পর পর দুইবার অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
১৫০০-র বদলে মিলছে ৫০০/১০০০?
২০১১ সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারে শুরুতে সাধারণ শ্রেণির মহিলাদের ১০০০ এবং তপশিলি জাতির মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হচ্ছিল। তবে সেই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা। ফলস্বরূপ সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। নিয়ম অনুযায়ী মাসের ১০ তারিখের মধ্যেই সকলের অ্যাকাউন্টে টাকা চলে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল অনেক উপভোক্তাই নাকি এপ্রিল মাসের শুরুতে শুধু ৫০০ টাকা পেয়েছেন, আবার অনেকে পেয়েছেন ১০০০, কিন্তু যেখানে আগে প্রতি মাসে মিলেছে ১৫০০। তাই নিয়ে সকলের মনে উঠেছিল প্রশ্ন।
বেরিয়ে এল আসল সত্য
লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নিয়ে অনেক গ্রাহকের মনে জল্পনা বাড়ছিল আর সেই সময় প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। আসলে মার্চ মাসের শুরুতে ১৫০০ টাকা দিলেও মার্চের শেষের দিকেই অনেকের অ্যাকাউন্টে এপ্রিল মাসের ১০০০ টাকা ঢুকেছিল। বাকি ছিল ৫০০ টাকা। আর সেই টাকাই পরে এপ্রিলের শুরুতে পাঠানো হয়েছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করলেই উঠে আসলেই জানা যাচ্ছে সেই তথ্য। অর্থাৎ সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা স্বরূপ ১৫০০ টাকাই দিচ্ছে।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে? বড় আপডেট দিল পর্ষদ
অনেকে মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দেওয়ার পদ্ধতিতে হয়ত বদল আসছে । হয়তো এখন থেকে প্রথমবার ১০০০ এবং দ্বিতীয়বার ৫০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। তেমনই আবার অনেকে মনে করছেন ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। আসলে বিজেপি জানিয়েছে ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে দেবে রাজ্যের মহিলাদের। সে কারণে অনেকেই মনে করছেন এই অন্নপূর্ণা প্রকল্পকে টেক্কা দিতে ফের বাড়বে হয়ত লক্ষ্মীর ভাণ্ডার। তবে অনুদান বেড়ে যাওয়া নিয়ে প্রশাসনের তরফে কোনও নির্দেশিকা পাঠানো হয়নি।










