সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই ট্রেনে (Train) যাত্রীদের ভিড় বাড়ছে। ইতিমধ্যে রেলের (Indian Railways) বিভিন্ন ডিভিশনের তরফে একের পর এক ট্রেন চালানো হচ্ছে। কিন্তু তারপরেও যেন ট্রেনে যাত্রীদের ভিড় কিছুতেই কমার নাম নিচ্ছে না। এহেন পরিস্থিতি এবার দেশে আরো ৯০০-রও বেশি ট্রেন চালানো সিদ্ধান্ত নিল রেল। আপনি ওকে ট্রেনে করে কোথাও যাওয়ার জন্য প্ল্যান করছেন তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
গ্রীষ্ককালীন ৯০০টি ট্রেন চালানোর ঘোষণা রেলের
ট্রেনে দীর্ঘ হচ্ছে ওয়েটিং লিস্ট। এদিকে ট্রেনের সিট না পেয়ে বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছেন সাধারণ রেল যাত্রীরাও। যে কারণে এবার পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামল রেল। রেল চলতি এপ্রিল থেকে আগামী জুলাই মাস অবধি ৯০০-রও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সামার স্পেশাল ট্রেনগুলি দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট যেমন বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গকে কানেক্ট করবে। এই ট্রেনগুলির মাধ্যমে রেলের তরফে হাজারেরও বেশি আসন প্রদান করা হবে যাত্রীদের। মিলবে কনফার্ম টিকিট। অর্থাৎ নিজেদের গন্তব্যে যেতে আর কোনো সমস্যাই থাকবে না। শুধু তাই নয় তীব্র গরমের কথা মাথায় রেখে রেলের তরফে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আর আপনাকে জল নেওয়ার জন্য ট্রেন থেকে স্টেশনে নামতে হবে না। এর কারণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের প্ল্যাটফর্মে একটি পানীয় জলের স্টল স্থাপন করা হয়েছে।
যাত্রীদের বিনামূল্যে জল দেবে রেল
রেল কর্তৃপক্ষ অতিরিক্ত ভিড়যুক্ত ট্রেনের কামরাগুলিতেও বিনামূল্যে জলের বোতল বিতরণ করবে। একদম বিনামূল্যে যাত্রীরা এই জল পেয়ে যাবেন। এছাড়াও গ্রীষ্মকালীন যে স্পেশাল ট্রেনগুলি ঘোষণা করা হয়েছে সেগুলি এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের উপর দিয়ে যাবে। এরইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ে একটি ওয়ার রুম স্থাপন করা হয়েছে। সেখান থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনসহ গয়া, দেহরি অন সোন এবং সাসারামের মতো আরও কয়েকটি প্রধান স্টেশনের সিসিটিভি ফুটেজ ২৪/৭ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী দিনেও হবে।
যাত্রীদের যাতে রেল ভ্রমণের সময় কোনোরকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেজন্য রেলের তরফে ডিডিইউ জংশন সহ সমস্ত প্রধান স্টেশনে ওআরএস এবং নিত্যপ্রয়োজনীয় ঔষধপত্রও রাখবে। এতে করে যাত্রীদের সমস্যার নিঃসন্দেহে কমবে। যাতে সাধারণ যাত্রীদের সমস্যা না হয় তা তদারকি করবে রেল।সেইসঙ্গে স্কাউট গাইডের শিক্ষার্থীরা যাত্রীদের জল সরবরাহ করবে।










