শোকস্তব্ধ টলিউড! ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালক অনীক দত্তের

Published:

Anik Dutta Passed Away

প্রীতি পোদ্দার, কলকাতা: শোকের ছায়া টলিউড ইন্ডাস্ট্রিতে! গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে প্রয়াত জনপ্রিয় পরিচালক অনীক দত্ত (Anik Dutta Passed Away)। সংকটজনক অবস্থায় প্রথমে ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসায় মেলেনি সাড়া। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই পরিচালকের মৃত্যু ঘিরে টলি পাড়ায় ঘনাচ্ছে রহস্য।

ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু

রিপোর্ট অনুযায়ী, আজ, বুধবার দুপুরে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে আচমকা পরে গিয়েছিলেন পরিচালক অনীক দত্ত। মারাত্মক চোট পেয়েছিলেন, তড়িঘড়ি পরিবারের লোকজন এবং আশেপাশের স্থানীয়রা তাঁকে নিয়ে ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা সর্বস্ব চেষ্টা করার পরেও শেষ রক্ষা হল না, চিরদিনের মত বিদায় নিলেন সকলের প্রিয় পরিচালক অনীক দত্ত। কিন্তু এই মৃত্যু ঘটনাকে নিয়ে ক্রমেই রহস্য ঘনাচ্ছে। তবে পরিবার কিংবা পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

শোকস্তব্ধ গোটা টলিউড

পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই টলিপাড়ায় জল্পনা শুরু হয়েছে। তদন্তকারীরা স্পষ্ট জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিত বলা যাবে না। মৃত্যুসংবাদ সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন টলিউডের বহু অভিনেতা, পরিচালক ও শিল্পীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাঁর ছবি পোস্ট করছেন। কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং করতে গিয়ে সমুদ্রে জলে ডুবে মারা গিয়েছিলেন যা নিয়ে কম জলঘোলা হয়নি। আর সেই শোক কাটতে না কাটতেই পরিচালকের এইরূপ বিদায় মানতে পারছেন না কেউই।

আরও পড়ুন: উস্কানিমূলক পোস্টে বিপাকে পরমব্রত! তড়িঘড়ি ছুটলেন হাইকোর্টে

প্রসঙ্গত, পরিচালক অনীক দত্ত কেরিয়ারে মোট আটটি ছবি পরিচালনা  করেছিলেন২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন, যা দর্শকদের কাছে বেশ আলোড়ন ফেলেছিল। এরপর একে একে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’-র মতো একাধিক ছবি পরিচালনা করেছিলেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘যত কাণ্ড কলকাতাতেই’, যা ২০২৫ সালে মুক্তি পেয়েছিল।