বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল সরকারকে হটিয়ে বাংলায় ক্ষমতা দখল করতেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই পূর্বের সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত বদলে ফেলা হয়েছে। বদলে বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আরও এক বড় পদক্ষেপ এল নবান্নের তরফে। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেওয়া সিদ্ধান্ত বদলে ফেলল বর্তমান সরকার। অর্থাৎ এবার থেকে রাজ্যে ঈদ-উদ-জোহা বা বকরি ঈদ উপলক্ষ্যে দুদিনের পরিবর্তে একদিন মিলবে ছুটি।
বকরি ঈদের ছুটি নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের
আগামী 28 মে বকরি ঈদ উপলক্ষে গোটা রাজ্যে ছুটি ঘোষণা করেছে নবান্ন। শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, 2025 সালের 27 নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে 26 মে ও 27 মে দুইদিন ঈদ উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এবার দুদিনের ছুটির পরিবর্তে শুধুমাত্র 28 মে তারিখটি বকরি ঈদ উপলক্ষ্যে ছুটির দিন হিসেবে গ্রাহ্য করা হবে। ফলে আগের দুই দিন অর্থাৎ 26 ও 27 মে যথারীতি রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, দপ্তর খোলা থাকবে।

আয়ুষ্মান ভারত নিয়ে যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
আজ অর্থাৎ শনিবার, নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন প্রাক্তন রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন, বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে নতুন রুট ম্যাপ তৈরি করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, “এতদিন পূর্বের সরকারের কারণে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুযোগ বাকি রাজ্যগুলো পেলেও পশ্চিমবঙ্গের মানুষ পাননি। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন সরকার গঠন হতেই নরেন্দ্র মোদির সরকারের স্বাস্থ্য ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের রিভিউ চলছে। সেই মতোই বেশ কিছু পদক্ষেপ হয়েছে।”
অবশ্যই পড়ুন: আয়ুষ্মান ভারত যোজনার আওতায় স্বাস্থ্য সাথীর ৬ কোটি মানুষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, সরকার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি সাধনের সব রকম চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের হেলথ সেক্টরে তারা একটি যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছেন। একথা বলতে না বলতেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, “কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতে এনরোলমেন্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের আশা আমরা আগামী জুলাই মাসের মধ্যেই আয়ুষ্মান কার্ড দিয়ে দিতে পারব।” এদিন মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে বলেন, আগের সরকারের স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন এমন 6 কোটি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারতে যুক্ত হবেন। এছাড়াও আলাদা করে করা যাবে এই প্রকল্পের জন্য আবেদন।










