থানায় হাজিরা অভিষেকের, বাইরে ‘চোর চোর’ স্লোগান বিক্ষোভকারীদের, ধুন্ধুমার গিরিশ পার্ক

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পর প্রথম সোনারপুরে গিয়ে ডিমথেরাপির শিকার হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিরাপত্তা কাটছাঁট করার অভিযোগে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার পুলিশের হুমকির অভিযোগে গিরিশ পার্ক থানায় তলব করা হয় অভিষেককে। তবে সেখানে হাজিরা দেওয়ার সময়ই থানার বাইরে ছড়াল উত্তেজনা। অভিষেককে লক্ষ্য করেই চলল ‘চোর চোর’ স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এ নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন কালীঘাট তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

এই খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে এবং ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। দয়া করে রিফ্রেশ করতে থাকুন।

google button