মা তারার আশীর্বাদে ৬ রাশির খুলবে কপাল, কৌশিকী অমাবস্যায় আসবে সৌভাগ্যের জোয়ার

Published:

Kaushiki Amavasya

অনন্যা সরকার, কলকাতা: প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2026)। দেবী কৌশিকীর নামানুসারে এই দিনের নামকরণ করা হয়েছে। এই বিশেষ তিথিটি বীরভূম জেলায় তারাপীঠের মা তারার সাথেও বিশেষভাবে জড়িত। প্রচলিত রয়েছে, সাধক বামাক্ষাপা তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তাই এদিনে তারাপীঠে সারারাত ধরে মা তারার বিশেষ পূজার আয়োজন করা হয়, ভক্তরা বলেন ‘তারা রাত্রি’। মা তারাকে দর্শন করার জন্য এসময় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। আগামীকাল, ১০ সেপ্টেম্বর সকাল ১০:১১ মিনিটে  কৌশিকী অমাবস্যা পড়ছে এবং ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮:৫০ মিনিট এই তিথি চলবে। এক প্রখ্যাত জ্যোতিষী জানাচ্ছেন, এই বিশেষ তিথিতে রাশিচক্রের মোট ৬টি রাশির ওপর মা তারার কৃপা বর্ষণ হতে চলেছে। কোন কোন রাশি পাবে শুভ ফল, আসুন জেনে নেওয়া যাক। 

কৌশিকী অমাবস্যায় ৬টি রাশির ভাগ্য পরিবর্তন

জনপ্রিয় জ্যোতিষবিদ তনয় শাস্ত্রী জানাচ্ছেন কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে রাশিচক্রের মোট ৬টি রাশির ওপর পড়বে বিশেষ প্রভাব। মা তারার আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই ৬ রাশির জাতক-জাতিকাদের জীবন। কাটবে বাধা, আসবে উন্নতি। শুভ ফললাভকারী এই রাশিগুলি হল – মেষ, মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক ও কুম্ভ। আসুন জেনে নিই বিস্তারিত। 

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকারা এই কৌশিকী অমাবস্যায় খুবই লাভবান হতে চলেছেন। বিগত কিছু দিন ধরে যে কষ্ট ভোগ করছিলেন, তার কিছুটা লাঘব হবে। এ সময় নতুন কাজের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও সময়টি বেশ ভালো। 

মিথুন রাশি

কৌশিকী অমাবস্যায় মিথুন রাশির জাতক-জাতিকারা ভাগ্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। সম্পর্কের দিক থেকেও সময়টি শুভ। নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে। 

আরও পড়ুন: ২০২৬-এ ধনতেরাস কত তারিখে? জানুন দিনক্ষণ, সময়সূচি ও কেনাকাটার নিয়ম

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকটি মজবুত হতে চলেছে কৌশিকী অমাবস্যার শুভ যোগে। পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। ভ্রমণেরও যোগ রয়েছে। 

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হতে চলেছে। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হবে। সুখ ও শান্তি বিরাজ করবে। পরিবারের সাথে আনন্দময় সময় কাটবে। ব্যবসায় সমৃদ্ধির যোগ রয়েছে। 

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় হাওড়া-রামপুরহাট লাইনে অতিরিক্ত কোচ ও স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

বৃশ্চিক রাশি

ধৈর্য ধরলে এই সময় খুবই ভালো ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা না। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, আটকে থাকা টাকাও এসময় ফেরত পেতে পারেন। 

কুম্ভ রাশি

কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে শুভ ফল পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারাও। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে, পুরনো বিনিয়োগ থেকে লাভের যোগ রয়েছে।