দীর্ঘ ৬ বছর পর ফ্রিতে শেয়ার দিচ্ছে এই কোম্পানি, পেতে হলে কী করবেন?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে বিনিয়োগ বেশ ঝুঁকি সাপেক্ষ (Free Stock)। তাই নিজের কষ্টার্জিত অর্থ কোনও সংস্থায় বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেভাবে শেয়ার বাজারে লাগাতার উত্থান পতন দেখা যাচ্ছে, তাতে বহু বিনিয়োগকারীই কোনও শেয়ারে বিনিয়োগ করার সাহস পাচ্ছেন না। ঠিক সেই পর্বে, 6 বছর পর ফের বিনামূল্যে শেয়ার দেওয়ার ঘোষণা করল ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড। হ্যাঁ, দীর্ঘ সময় পর বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে বোনাস শেয়ার ঘোষণা করেছে এই সংস্থাটি।

একটি শেয়ার কিনলে আরেকটি ফ্রিতে পাওয়া যাবে?

সম্প্রতি ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় জানিয়েছে তারা প্রত্যেক তিনটি শেয়ারের সাথে অর্থাৎ 10 টাকার শেয়ারের সাথে একটি করে শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে বিলি করছে। সহজ ভাষায় বলতে গেলে, যদি কেউ এই সংস্থার তিনটি মাত্র শেয়ার কেনেন তবে তিনি এর সাথে একটি শেয়ার ফ্রিতে পেয়ে যাবেন। যদিও অনেকেই আশা করেছিলেন, হয়তো বাই ওয়ান গেট ওয়ান অফার চালু করতে পারে এই সংস্থা। কিন্তু সেটা হয়নি।

বলাই বাহুল্য, এর আগে শেষবারের মতো 2019 সালে বোনাস শেয়ার দিয়েছিল ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড। সেই সময় প্রতি দুটি শেয়ারে একটি করে শেয়ার ফ্রিতে পেয়েছিলেন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, সাম্প্রতিক বছরগুলিতে এই সংস্থা বিনিয়োগকারীদের লভ্যাংশও দিয়েছে।

অবশ্যই পড়ুন: অল্প সময়ে সর্ষে-পোস্ত দিয়ে বানিয়ে ফেলুন কাঁচা আমের চিংড়ি ভাপা, স্বাদ হবে দুর্দান্ত

শেয়ারের দাম কত?

শুক্রবার ভারতীয় শেয়ারবাজার কিছুটা ধাক্কা খাওয়ায় ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড শেয়ারের দাম 2 শতাংশ কমেছিল। আজ অর্থাৎ শনিবার এর দামে সামান্য কিছুটা পতন দেখা দেওয়ায় শেষ পর্যন্ত শেয়ার মার্কেট বন্ধ হওয়ার পূর্বে এই শেয়ারটি 760 টাকা 25 পয়সায় করে কিনেছিলেন অনেকেই। তবে অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ মনে করছে, এই সংস্থাটি যেহেতু বিগত দিনগুলিতে তাদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এর ফলে লাফিয়ে লাফিয়ে বাড়বে ভারতীয় সংস্থাটির শেয়ারের দাম।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)