৩৮৯ থেকে দাম বেড়ে হতে পারে ৫২২, দ্রুত এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ Elara Capital-র

Published:

Stock Investment

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত কয়েক মাস ধরে শেয়ার বাজারে (Stock Market) চাপের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া। এবার সেই সংস্থার শেয়ার নিয়ে আশার আলো দেখালো ব্রোকারেজ সংস্থা Elara Capital। এই সংস্থাটি কোল ইন্ডিয়ার শেয়ারটিকে ইতিমধ্যেই বাই রেটিং দিয়েছে। শুধু তাই নয়, ব্রোকারেজ সংস্থাটি জানিয়েছে এই শেয়ারটির দাম আগামী কিছুদিনের মধ্যেই 522 টাকায় পৌঁছে যাবে। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়বে সরকারি সংস্থাটির শেয়ারের দাম।

এখন বিনিয়োগ করা যাবে এই শেয়ারে?

সম্প্রতি কোল ইন্ডিয়া 2026-27 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের দুর্দান্ত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। গত বছর একই সময়ে এই সংস্থার যে মুনাফা হয়েছিল তার থেকে চলতি আর্থিক বছরে মুনাফা বৃদ্ধি পেয়েছে প্রায় 57.10 শতাংশ। বর্তমানে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে 6,547.43 কোটি টাকায়। এছাড়া অন্যান্য দিক থেকেও আয় বৃদ্ধি পেয়েছে এই কোম্পানির।

ব্রোকারেজ সংস্থা Elara Capital মনে করছে, আগামী দিনে দেশে কয়লার চাহিদা, উৎপাদন এবং বিক্রির পরিমাণ বৃদ্ধি পেলে কোম্পানিটির ব্যবসা তরতড়িয়ে বাড়বে। সে কারণেই এই সংস্থার শেয়ারে এখন বিনিয়োগের পরামর্শ দিচ্ছে এই  ব্রোকারেজ ফার্ম। সংস্থাটির ব্যালেন্স শিটও যথেষ্ট শক্তিশালী, যা এই কোম্পানির অন্যতম বড় ইতিবাচক দিক। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই কোম্পানি বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে 27 টাকা পর্যন্ত ডিভিডেন্ড দিতে পারে। শেষবারের মতো এই সংস্থার শেয়ারের দাম গত 30 অক্টোবর 389 টাকায় ক্লোজ হয়েছিল।

আরও পড়ুন: কখনও ঠাকুরবাড়ির কমলপুলি খেয়েছেন? ভুলে যাবেন রসগোল্লা-সন্দেশের স্বাদ, রইল রেসিপি

প্রসঙ্গত, ব্রোকারেজ সংস্থাটি কোল ইন্ডিয়াকে নিয়ে আশার আলো দেখালেও সংস্থাটিকে নিয়ে খানিকটা সতর্কও থাকা প্রয়োজন বিনিয়োগকারীদের। কারণ এই কোম্পানির শেয়ার গত ছয় মাসে 18 শতাংশ পর্যন্ত কমেছে। তাছাড়াও আগামী দিনে সংস্থাটির উৎপাদনের খরচ আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে বিনিয়োগের আগে সবদিক চিন্তা করে তবেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

google button