প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির রান্নাঘরের ইতিহাসের সঙ্গে ঠাকুরবাড়ির রান্না ওতপ্রোতভাবে জড়িত। একের পর এক লোভনীয় ভিন্ন পদের সূত্রপাত কিন্তু এই ঠাকুরবাড়ি থেকেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি বেশ কিছু নাম না জানা মিষ্টিও ঠাকুরবাড়ির হেঁসেলে রন্ধন হত, যার মধ্যে অন্যতম হল ঠাকুরবাড়ির কমলপুলি (Kamalpuli)। অসাধারণ সেই স্বাদ, একবার খেলেই মন ভরে যায়। কিন্তু অনেকেই এই রেসিপিটি সম্পর্কে জানেন না, তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হল ঠাকুরবাড়ির এই দুর্দান্ত রেসিপি (Thakurbari Style Recipes)।
উপকরণ
ঠাকুরবাড়ির কমলপুলি বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলি হল – ২০০ গ্রাম খোয়া ক্ষীর, ১২ টেবিল চামচ নারকোল কোরা, ৭০০ গ্রাম চিনি, ক্ষীর ৪০০ মিলি, ১.৫ লিটার দুধ, ৪ টেবিল চামচ ময়দা, ২৫০ গ্রাম ঘি, ১০-১২টি ছোট এলাচ, সাদা তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে ৩ কাপ জল ফুটিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে এক বাটি চিনি ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে সেটিকে ফোটাতে দিতে হবে, যাতে চিনিগুলো গলে যায়। পুরো চিনির সিরাপ বানিয়ে নিতে হবে।
- এবার একটি পাত্রে ২০০ গ্রাম খোয়া ক্ষীর ভালো করে ডলে ডলে মাখতে হবে। তার মধ্যে ১০-১২টি ছোট এলাচ গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দুধ থেকে বানানো ক্ষীর অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না মণ্ডটি শক্ত হচ্ছে।
- এরপর চিনির সিরাপ হয়ে যাওয়ার পর আলাদা একটি কড়াই নিয়ে ওর মধ্যে ৫০০ মিলি দুধ ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে এবার ৫-৬ বড় চামচ নারকোল কোরা দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
আরও পড়ুন: লাউ দিয়ে অল্প সময়ে বানান দুর্দান্ত এই পদ, রইল রেসিপি
- দুধের মিশ্রণের মধ্যে এবার দিয়ে দিতে হবে ২ টেবিল চামচ ময়দা, এবার সেটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মণ্ডটি আরও শক্ত করে তুলতে তাতে এত নারকেল কোরা, ময়দা এবং ক্ষীর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মণ্ডটি ঠাণ্ডা হলে সেটি ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে।
- কচুড়িতে যেমন মশলা ঢোকায় ঠিক তেমনই মণ্ডটি হাত দিয়ে পাতলা করে ক্ষীরের মিশ্রণটা পুর হিসেবে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে বাকি গোলাগুলো করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে এবং এর মধ্যে একইসঙ্গে ঘি গরম করে নিতে হবে। তারপর সেগুলি ভেজে নিতে হবে, ব্যস তাহলেই তৈরি ঠাকুরবাড়ির কমলপুলি।










