সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১ অক্টোবর, শনিবার। বারাসাতে শিশু ধর্ষণ, অভিষেকের বিরুদ্ধে FIR, ওমর আব্দুল্লাহর দ্বিতীয় বিয়ে….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) টলিউড নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
বিনোদন জগত নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। টলিউডের কোনও প্রযোজনায় কতজন শিল্পী, টেকনিশিয়ান বা অন্যান্য কর্মী প্রয়োজন, তা সংশ্লিষ্ট প্রযোজক ঠিক করতে পারবেন। পাশাপাশি ছবির বাজেট, শুটিং-এর ধরন বা প্রযুক্তিগত প্রয়োজন বুঝে কর্মী নিয়োগ করা হবে। অন্যদিকে শ্রম দপ্তরের নির্ধারিত ন্যূনতম মজুরি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন ভাষার ছবির ক্ষেত্রে পারিশ্রমিক কাঠামো রাখার কথা বলা হয়েছে। এছাড়া কাজের শিফট নিয়েও জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) দ্বিতীয়বার বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ
২৭ বছরের সম্পর্ক ভেঙে নতুন করে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বিশিষ্ট সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনের ঘোষণা করেছেন তিনি। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে নিজেদের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নতুন জীবন শুরু করার কথা জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্টের মাধ্যমে ওমর আব্দুল্লাহর সঙ্গে তাঁর প্রথম স্ত্রী পায়েল আব্দুল্লাহর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। আগের পক্ষে তাঁদের দুটি সন্তান রয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) উত্তরপ্রদেশে বাদ ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম
ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার বিপাকে পড়ল উত্তরপ্রদেশের যোগী সরকার। উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে নাকি প্রায় ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে বলেই খবর। লখনৌতে আয়োজিত বিজেপির রাজ্য ও কার্য সমিতির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভোটার তালিকার পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যোগী। মোট ভোটারের সংখ্যা ১৬ কোটির বেশি। অথচ বর্তমান ভোটারের তালিকায় নাম রয়েছে ১৩ কোটি মানুষের। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা
২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে শুরু হল জটিলতা। টেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও একাধিক পরীক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, আগে থেকে ওবিসি-এ এবং ওবিসি-বি শংসাপত্র থাকা সত্ত্বেও নতুন সংরক্ষণের জেরে সেই শংসাপত্র বাতিল হয়ে গিয়েছে। যার কারণে অনেক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীকে ফেল দেখানো হচ্ছে। শনিবার জরুরী ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) ঝগড়া থামাতে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর দুর্গাপুরে
ঝগড়া থামাতে গিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরে। জানা গিয়েছে, এক বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ফেলে মারধর করা হয়েছে। স্কুলে পাঠরত অষ্টম শ্রেণির দুই ছাত্রের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। সেটা থামাতে গিয়ে আহত হয় ওই স্কুলের আরেক ছাত্র দীপায়ন সাহা। এমনকি পরের দিন দীপায়ন স্কুল এলে ফের তাঁর ওপর চড়াও হয় মোহিত যাদব নামে অষ্টম শ্রেণির ছাত্র। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) বারাসাতে সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতন
ন্যাক্কারজনক ঘটনা বারাসাতে। সাড়ে তিন বছরের এক শিশুর সাথে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই নীলগঞ্জ ফাঁড়ি এলাকায় শুরু হয়েছে শোরগোল। ওই শিশুটির চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। তবে ৫ ঘণ্টা অপেক্ষা করার পরেও চিকিৎসা শুরু হয়নি বলেই অভিযোগ। জানা গিয়েছে, নীলগঞ্জ ফাঁড়ি এলাকায় ওই শিশুটিকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন তাঁর মা। সেখানে ধর্ষণের শিকার হয় সে। পরে দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রচনার
গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তবে এবার তাঁর বিরুদ্ধে বিরাট অভিযোগ করলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি বলেন যে ইন্দ্রনীলকে তিনি খুব একটা চিনতেন না। উনি তাঁর বিধায়ক ছিলেন। তবে সেই অর্থে চন্দননগরে রচনা সেভাবে যেতে পারেননি। কারণ, ইন্দ্রনীল সেটা পছন্দ করতেন না। এমনকি বিধায়কের ইনভিটেশন ছাড়া কখনও চন্দননগর যাননি বলেই দাবি করেন রচনা। তাঁর কথায়, “উনি বলতেন এমপি তখনই আসবেন, যখন আমি বলব।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) প্রয়াত বলিউডের পরিচালক সঞ্জয় গুপ্তা
আচমকা প্রয়াত বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় গুপ্তা। গতকাল রাতে বাথরুমে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলেই খবর। ভার্সোভা পুলিশ একটি এডিআর দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করেছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে পুলিশ জানিয়েছে যে এখনও পর্যন্ত কোনও অপরাধমূলক কাজ বা ষড়যন্ত্রের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক-পরিচালক অশোক পন্ডিত। তিনি লিখেছেন, “এটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমি এইমাত্র আমার ঘনিষ্ঠ বন্ধু ও বর্ষীয়ান পরিচালক সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর পেলাম।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের এফআইআর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের অভিযোগ। এবার গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। আইনজীবীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য পুলিশ প্রশাসনকে টার্গেট করে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। এমনকি ভয়ও দেখিয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) বাঁকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু পুলিশ ইন্সপেক্টরের
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল পুলিশ ইন্সপেক্টর জয়ন্ত পালের। শুক্রবার সন্ধ্যায় রেললাইনের ধারে তাঁর ছিন্নবিচ্ছিন্ন দেহ উদ্ধার হয়েছে বলে খবর। আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেলগেটের কাছ থেকে বছর ৪১-এর জয়ন্ত পাল নামে ওই পুলিশ ইন্সপেক্টরের দেহ উদ্ধার করা হয়। আরণ্যক এক্সপ্রেসের চাকায় কাটা পড়েছিলেন তিনি এমনটাই খবর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










