বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিন দিনের টানা ছুটির পর অবশেষে আগামীকাল অর্থাৎ সোমবার খুলতে চলেছে ভারতীয় শেয়ারবাজার (Stock Market)। আর শেয়ার বাজার খোলার সাথে সাথেই বিনিয়োগকারীদের চোখ থাকবে বিশেষ একটি সংস্থার শেয়ারে। আসলে অভিজ্ঞ বিনিয়োগকারী বা শেয়ারবাজারের বিশেষজ্ঞ মুকুল আগরওয়াল পিটিসি ইন্ডাস্ট্রিজের শেয়ারে বিনিয়োগ করেছেন। ঠিক সেই কারণে, এই সংস্থার শেয়ারগুলি আগামীকালের পাশাপাশি পরবর্তী বেশ কিছুদিন ধরে নজরে রাখবেন বিনিয়োগকারীরা।
পিটিসি ইন্ডাস্ট্রিজের শেয়ার লাভের মুখ দেখাতে পারে
জানা যাচ্ছে, পিটিসি ইন্ডাস্ট্রিজের বোর্ড মিটিং হয়েছে। আর সেই মিটিংয়েই সংস্থাটিকে 1800 কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে সংস্থাটির পরিচালন পর্ষদ বা বোর্ড। একই সাথে সংস্থাটির পরিচালনা পর্ষদ ঋণ সংগ্রহের সীমা 600 কোটি টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতে এই সংস্থার নিজেদের ব্যবসা শুধুই বাড়াবে। সেই সূত্রেই লাভের মুখ দেখতে পারেন এই সংস্থাটির শেয়ারের বিনিয়োগকারীরা।
মনে করা হচ্ছে, সংস্থাটি যেহেতু এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে 1.2 মিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে সে কারণেই এই সংস্থায় আস্থা রেখেছেন বিশিষ্ট বিনিয়োগকারী মুকুল আগরওয়াল। আগামীকাল অর্থাৎ সোমবার এই সংস্থার শেয়ারের দাম বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলেই দাবি বিশেষজ্ঞ মহলের একাংশের। তাছাড়াও আগামী দিনেও ধাপে ধাপে এই শেয়ারের দাম বাড়বে বলেই মনে করা হচ্ছে।
অবশ্যই পড়ুন: হেরেও শিক্ষা হল না শ্রেয়সের! চুনোপুঁটি অ্যারল্যান্ডের কাছে সিরিজ হারল বৈভবহীন ভারত
প্রসঙ্গত, বিগত বছরগুলিতে পিটিসি ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। বর্তমানে এই সংস্থার একটি স্টকের দাম 17,435 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে মোটা টাকা আয় করতে হলে এই সংস্থার শেয়ারে এখনই বিনিয়োগ করে দেওয়া ভাল।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)










