প্রতি শেয়ারে মিলবে ৭৫ টাকা করে উপহার, বাম্পার অফার TATA-র

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার, চলতি সপ্তাহের প্রথম দিন ভারতীয় শেয়ার বাজারে (Stock Market) উঠল সবুজ ঝড়। সেনসেক্স থেকে শুরু করে নিফটি, সবেতেই দেখা গেল উত্থান। এদিন ভারতীয় শেয়ারবাজার চাঙ্গা হওয়ার পরই 3.15 লক্ষ কোটি টাকা লাভ হয়েছে বিনিয়োগকারীদের। এমতাবস্থায়, ভারতের জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য সংস্থা টাটার একটি কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে। হ্যাঁ, টাটা এলক্সি সম্প্রতি তাদের বিনিয়োগকারীদের প্রত্যেক শেয়ার পিছু 75 টাকা করে দেওয়ার কথা জানিয়েছে।

শেয়ার কিনলেই মিলবে 75 টাকা করে?

আজ অর্থাৎ সোমবার শেয়ারবাজার খোলার পরই টাটা এলক্সির শেয়ারের দাম এক ধাক্কায় 0.4 শতাংশ বেড়ে 4,302 টাকায় বন্ধ হয়েছে। কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী বলছেন, আগামী দিনে টাটার এই শেয়ারের দাম লাফিয়ে বাড়বে। সবচেয়ে বড় কথা, বিগত দিনগুলিতে টাটার একাধিক সংস্থা বিনিয়োগকারীদের বিনামূল্যে শেয়ার বা বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এই কোম্পানিটি এখনই বোনাস শেয়ার না দিলেও প্রত্যেক শেয়ার পিছু 75 টাকা করে দিচ্ছে বিনিয়োগকারীদের।

টাটা এলক্সি স্টক এক্সচেঞ্জে ফাইলিং করার সময় জানিয়ে দিয়েছে, আগামী 10 জুন পর্যন্ত ডিপোজিট করা যোগ্য বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে প্রতি শেয়ার পিছু 75 টাকা করে লভ্যাংশ দেবে এই কোম্পানি। অর্থাৎ যেসব বিনিয়োগকারীরা আগামী 10 তারিখের আগে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করবেন তাঁরাই সংস্থাটির তরফে প্রত্যেক শেয়ার পিছু 75 টাকা পরে পেয়ে যাবেন। সংস্থাটি স্পষ্ট করে বলেছে, 30 জুন তারিখটিতে তারা ডিভিডেন্ট বা লভ্যাংশ দেবে।

অবশ্যই পড়ুন: বকেয়া DA মেটাবে রাজ্য, সঙ্গে বিপুল নিয়োগ, নবান্নে বৈঠকের পর আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, টাটা এলক্সির শেয়ার বিগত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 6,733 টাকা এবং সর্বনিম্ন 3,945 টাকায় ট্রেড করেছে। চলতি বছরে আজ পর্যন্ত এই সংস্থার শেয়ারের দাম 17.5 শতাংশ কমেছে। যেখানে এক বছরের মধ্যে এই সংস্থার শেয়ারে 33 শতাংশ পর্যন্ত পতন দেখা গিয়েছে। দুই বছরের মধ্যে এই শেয়ারের দাম 38 শতাংশ কমেছে। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন ভবিষ্যতে এর দাম অবশ্যই বাড়বে!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)