১৮ লক্ষ টাকা বকেয়া পেতে পারেন সরকারি কর্মীরা, দেখুন হিসাব

Published:

8th Pay Commission (2)

আনিষা চৌধুরী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের দিকে। যতদূর জানা যাচ্ছে, কমিশন ২০২৭ সালের প্রথমার্ধে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে পারে। এরপর এই সুপারিশ কার্যকর করতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে। তবে এখনও বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। নিয়ম অনুযায়ী ৭ম বেতন কমিশনের ১০ বছরের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। ৮ম কমিশনের সুপারিশ ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। কিন্তু কর্মসূচি বাস্তবায়নে দেরি হওয়ার কারণে কর্মীদের বকেয়া বা অ্যারিয়ার পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

২৪ মাস দেরি, কীভাবে হচ্ছে এই ১৮ লক্ষের হিসাব?

ধরা যাক, কোনও Level-8 কর্মীর বর্তমান বেসিক পে ৪৭,৬০০ টাকা। উদাহরণ হিসেবে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হলে সংশোধিত বেসিক দাঁড়ায় প্রায় ১,২২,৩৩২ টাকা। অর্থাৎ মূল বেতনে সম্ভাব্য ব্যবধান ৭৪,৭৩২ টাকা। এই ব্যবধানের ভিত্তিতে ২৪ মাসের হিসাব করলে ৭৪,৭৩২ × ২৪ = ১৭,৯৩,৫৬৮ টাকা, অর্থাৎ প্রায় ১৭.৯৪ লক্ষ টাকা। তবে এটি কোনও নিশ্চিত অ্যারিয়ার নয়। ফিটমেন্ট ফ্যাক্টর, কার্যকর হওয়ার তারিখ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর প্রকৃত অঙ্ক নির্ভর করবে।

৮ম বেতন কমিশন বর্তমানে কর্মী, পেনশনভোগী এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বেতন, ভাতা, পেনশন-সহ একাধিক বিষয় নিয়ে মতামত নিচ্ছে। রাজস্থান, তামিলনাড়ু, পুদুচেরি ও চণ্ডীগড়েও কমিশনের বৈঠক হয়েছে। পরবর্তী কর্মসূচিতে ৭ ও ৮ অক্টোবর বেঙ্গালুরু এবং ২২ ও ২৩ অক্টোবর মুম্বইয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা হবে। মুম্বইয়ের বৈঠকে অংশ নিতে চাইলে আগ্রহীদের ১০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন: সচিন তেন্ডুলকরের রেকর্ড গুঁড়িয়ে দিলেও বিরাট কোহলিকে সরাতে অক্ষম জো রুট

এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা

৮ম বেতন কমিশন ৩ নভেম্বর ২০২৫-এ গঠিত হয়েছে। ১৮ মাসের মধ্যে এই কমিশনের সুপারিশ দেওয়ার কথা। তাদের ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ২০২৭ সালের মে মাস। তবে সুপারিশ কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনও সরকারের তরফ থেকে কোনও চূড়ান্ত ঘোষণা নেই। ফলে ১৮ লক্ষ টাকার অ্যারিয়ারের হিসাবটিকেও এই মুহূর্তে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। এটি অনুমানের ভিত্তিতে করা একটি সম্ভাব্য হিসাব।

google button