সৌভিক মুখার্জী, কলকাতা: ফের অনশন! নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা ২৭ দিন অনশনে ছিলেন লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ তথা বিশিষ্ট গবেষক সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির সমর্থনে তাদের চলছিল এই আন্দোলন। এমনকি তাদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি প্রশ্নফাঁস বিরোধী বিল পাশ হয়েছে লোকসভায়। ফলে সেই আন্দোলন আপাতত স্তিমিত। কিন্তু এবার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে হাজার হাজার ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে অনশনের বসলেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো (Devendra Nath Mahto)।
ফের ছাত্রদের জন্য অনশন
এবার ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনে আলোচনার শিরোনামে দেবেন্দ্রনাথ মাহাতো। চাকরির পরীক্ষায় নিয়োগ সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখার দাবিতে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে চলমানরত প্রতিবাদে এবার তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন। সপ্তাহের পর সপ্তাহ ধরে আন্দোলন চলার পরেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনও রকম সদুত্তর না মেলায় তাঁর এই অনশন। রবিবার রাত থেকে তিনি এই কর্মসূচি শুরু করেন। এমনকি সংবাদমাধ্যমকে জানান, “এই আন্দোলন এখন ‘এখনই অথবা কখনও নয়’এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”
জানিয়ে রাখি, গত ৫ জুলাই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণার পরেই শুরু হয় এই প্রতিবাদ। ছাত্রদের দাবি, পরীক্ষা প্রক্রিয়ায় বেশ কিছু অসঙ্গতি সামনে আসে। এমনকি তারা চতুর্দশ জেপিএসসি পরীক্ষা, জেএসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে সিবিআই এবং ইডির তদন্তের দাবি জানিয়েছে। এমনকি স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের অনুরোধও করেছে তারা।
भूख हड़ताल का तीसरा दिन,सत्याग्रह का 11वाँ दिन संदेश- हेमंत सोरेन बात करो या इस्तीफा दो। #JPSC #JSSC #satyagarh #devendranathmahto #hungarstarik @Wangchuk66 pic.twitter.com/3KBIpKNOHK
— Devendra Nath Mahto (@DevendraNathMa9) August 4, 2026
আরও পড়ুন: মুম্বাই হামলায় জড়িত ৩০ লস্কর সদস্য খতম, পাকিস্তানে ধুরন্ধর আতঙ্ক! পিছনে ভারত?
কে এই দেবেন্দ্রনাথ মাহাতো?
অনশনরত দেবেন্দ্রনাথ মাহাতো আসলে রাঁচির এক সাধারণ গ্রামের বাসিন্দা। স্কুলশিক্ষা শেষ করার পর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি। সংস্কৃতর পাশাপাশি উপজাতীয় এবং আঞ্চলিক ভাষায় প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর। এমনকি ২০২৪ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে তামার কেন্দ্র থেকে একজন প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সাম্প্রতিক সময়ে সমাজসেবা এবং ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন দেবেন্দ্রনাথ মাহাতো। এমনকি ২০১৫ সাল থেকেই বৃত্তি, প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। এখন দেখার তাঁদের এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায়।










