সৌভিক মুখার্জী, কলকাতা: মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল বিনামূল্যে বাস ভ্রমণের (Free Bus for Women) সুবিধা। আগে এই ডেডলাইন দেওয়া হয়েছিল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে তা আরও কিছুদিন বাড়িয়ে এবার ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। এই সময়সীমার মধ্যে মহিলারা সম্পূর্ণ বিনামূল্য পিঙ্ক টিকিটের মাধ্যমে সরকারি বাসে ভ্রমণের সুবিধা পাবেন। তবে তারপর থেকে বাধ্যতামূলক হবে পিঙ্ক সহেলি কার্ড, যেটি ছাড়া আর বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হবে না।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা
জানিয়ে রাখি, এই ঘোষণা করা হয়েছে দিল্লির পরিবহন দফতরের তরফ থেকে। আগে মহিলারা শুধুমাত্র পিঙ্ক কার্ডের মাধ্যমেই বিনামূল্যে সরকারি বাসের ভ্রমণের সুবিধা পেত। তবে এবার থেকে বাধ্যতামূলক হচ্ছে পিঙ্ক সহেলি কার্ড। আগামী ১ অক্টোবর থেকেই এই কার্ড বাধ্যতামূলক বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তবে যে সকল মহিলা যাত্রীর কাছে ওই কার্ড থাকবে না, তাদেরকে সাধারণ টিকিট কিনেই নিয়ম অনুযায়ী ভাড়া দিয়ে ভ্রমণ করতে হবে বলে খবর।
এ বিষয়ে রাজধানীর সমস্ত ডিপো ম্যানেজার, কন্ডাক্টর এবং আইন প্রয়োগকারী কর্মীদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। যোগ্য মহিলারা আগামী ১ অক্টোবরের আগে থেকেই নির্ধারিত পিঙ্ক কার্ড বিতরণ কেন্দ্রগুলি থেকে এই সহেলি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে সরকার। এছাড়া এই বর্ধিত সময়কালের মধ্যে বাস ডিপোর পাশাপাশি বাসের ভিতরে, সামাজিক এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে জনসচেতনামূলক প্রচার চালাবে সরকার, এমনটাই জানানো হয়েছে।
Delhi Transport Corporation decides to extend the 𝐟𝐫𝐞𝐞 𝐛𝐮𝐬 𝐭𝐫𝐚𝐯𝐞𝐥 𝐟𝐚𝐜𝐢𝐥𝐢𝐭𝐲 𝐟𝐨𝐫 𝐰𝐨𝐦𝐞𝐧 till 30th September 2026.
▪️From 1st October 2026, women passengers will be required to use the 𝐏𝐢𝐧𝐤 𝐒𝐚𝐡𝐞𝐥𝐢 𝐒𝐦𝐚𝐫𝐭 𝐂𝐚𝐫𝐝 to avail the free travel… pic.twitter.com/VldnFK1x72
— All India Radio News (@airnewsalerts) September 16, 2026
আরও পড়ুন: ফের অনেকটা বদলে গেল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট
এ বিষয়ে দিল্লির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, “মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ করে দিতে বর্তমান কাগজ-ভিত্তিক পিঙ্ক টিকিটের ব্যবস্থা পর্যায়ক্রমে বন্ধ করে স্মার্ট কার্ড-ভিত্তিক ব্যবস্থা চালু করা হবে। এমনকি দিল্লি সরকার পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড বিতরণের জন্য শহরজুড়ে মোট ৫০টি কেন্দ্র স্থাপন করেছে। যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত নিবন্ধন করেননি, তারা অবশ্যই ১ অক্টোবরের আগে এই কার্ড সংগ্রহ করে নিন।”










