হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ বাড়াল রেল

Published:

howrah patna vande bharat express

সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে দারুণ সুখবর। রেলের (Indian Railways) তরফে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লাভবান হবেন সাধারণ যাত্রীরা। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা বাড়ছে। এই ট্রেনটি হল ভারতের এখনও অবধি সবথেকে প্রিমিয়াম এবং সেমি হাইস্পিড ট্রেন। হাওড়াও নানা রুটে এই ট্রেন পেয়েছে। ফলে এবার যাত্রীদের বিপুল চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে রেলওয়ে বোর্ড ট্রেন নম্বর ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের জন্য একটি নতুন স্টপেজ অনুমোদন করেছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে বাড়ল স্টপেজ

এমনিতে চালু হওয়ার পর থেকে বাংলা-বিহার রুটে এই বন্দে ভারত এক্সপ্রেস বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। এখন দিনের দিন বাংলা থেকে বিহার যাওয়া সহজ হয়েছে রেলের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ফলে এবার সকলের সেই সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এখন রেলওয়ে বোর্ড বিহারের লক্ষীসরাই স্টেশনেও (LKR) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উপকৃত হবেন সাধারণ যাত্রীরা

রেলওয়ের এই সিদ্ধান্তের ফলে শুধু স্থানীয় যাত্রীরাই সরাসরি উপকৃত হবেন না, বরং এই অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। পূর্ব ভারতের দুটি প্রধান শহর হাওড়া ও পাটনাকে সংযোগকারী এই ট্রেনটির নতুন এই স্টপটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রেনটি উভয় দিকেই লক্ষীসরাই স্টেশনে থামবে। যদিও রেল কর্তৃপক্ষ শীঘ্রই বিস্তারিত সময়সূচী প্রকাশ করবে। তবে এটা স্পষ্ট যে ট্রেনটি মাত্র ২ মিনিটের জন্য থামবে। স্থানীয় জনপ্রতিনিধি ও যাত্রী সংগঠনগুলো বেশ কিছুদিন ধরে লক্ষীসরাইতে এই ট্রেনটির থামার দাবি জানিয়ে আসছিল। ফলে সকলের সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে বোর্ড এই দাবিটি অনুমোদন করেছে।

আরও পড়ুনঃ মে থেকেই মহিলারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? কোথায় মিলবে ফর্ম?

হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের কথা বললে, ট্রেনটি হাওড়া (শুরু), দুর্গাপুর, আসানসোল, জাসিডিহ, লক্ষীসরাই (নতুন স্টপেজ), মোকামা, পাটনা (গন্তব্য) স্টেশনে থামে। রেলওয়ে বোর্ডের এই আদেশ অনুসারে, শীঘ্রই স্টেশনগুলির টিকিট ব্যবস্থায় লক্ষীসরাইয়ের নাম যুক্ত করা হবে। এর ফলে, লক্ষীসরাইয়ের যাত্রীরা এখন থেকে নিজেদের বাড়ির কাছ থেকেই সেমি-হাই-স্পিড ট্রেনে ভ্রমণ উপভোগ করতে পারবেন।