বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় ছিল যখন অস্ত্রের জন্য শুধুমাত্র রাশিয়ার (Russia) উপরেই ভরসা করে থাকতো আর্মেনিয়া (India Defence Export)। তবে এখন সেসব অতীত। দেশটি সামরিক অস্ত্রশস্ত্রের জন্য রাশিয়ার উপর নির্ভরতা একেবারে কমিয়ে এনেছে। আর সেই ফাঁকে নিজের জায়গা বুঝে নিয়েছে ভারত। সামরিক অস্ত্রশস্ত্র সরবরাহের দিক থেকে এই মুহূর্তে ভারত এবং ফ্রান্স আর্মেনিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এক কথায় বলা যায়, রাশিয়াকে টপকে অস্ত্র রপ্তানিতে নয়া নজির দিল্লির।
রাশিয়ার অস্ত্রের উপর কেন নির্ভরতা কমল আর্মেনিয়ার?
সামরিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপীয় ও ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা অংশীদারিত্বের নেটওয়ার্কে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে আর্মেনিয়া। একই সাথে, বিগত দিনগুলিতে ভারত এবং ফ্রান্সের সাথে ক্রমশ সুসম্পর্ক বেড়েছে এই দেশটির। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গত ছয় থেকে সাত বছরে আজারবাইজানের সঙ্গে যুদ্ধ চলাকালীন রাশিয়ার অস্ত্রের উপর ভরসা করে বারবার কার্যত পরাজয় স্বীকার করতে হয়েছে আর্মেনিয়াকে। আর এই সব কারণেই রুশ অস্ত্রের গ্রহণযোগ্যতা কমেছে দেশটিতে।
বলাই বাহুল্য, আর্মেনিয়া একটা সময় রাশিয়ার উপগ্রহ রাষ্ট্র হিসেবে কাজ করতো। এই দেশ রাশিয়াকে সামরিক ঘাঁটি খুঁজে দিত। এমনকি কৃষ্ণ সাগরে দক্ষিণ মস্কোর একটি অনুগত চৌকি হিসেবেও কাজ করতো এই দেশটি। যে কথা না বললেই নয়, আর্মেনিয়া রাশিয়াকে পশ্চিম এশিয়ায় প্রধান বন্ধু ইরানে পৌঁছনোর একটি স্থলপথেরও ব্যবস্থা করে দিয়েছিল।
কীভাবে রাশিয়াকে ছাপিয়ে ভারতের সাথে সম্পর্ক মজবুত হল আর্মেনিয়ার?
2024 সালের পর থেকে ভারতের সমর্থনে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর এবং মধ্য এশিয়ার গ্যাস ক্ষেত্রগুলিকে নিজেদের বাজারের সাথে সংযুক্ত করার যে পরিকল্পনা ইউরোপ নিয়েছিল তাতে উপকৃত হয়েছে আর্মেনিয়া এবং দক্ষিণ ককেশাস। যার ফলে ধীরে ধীরে ভারতের সমর্থন পেতে পেতে একটা সময় নয়া দিল্লির সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়াল এই দেশ। বলতে কোনও দ্বিধা নেই সাম্প্রতিক সময়ে ভারত এবং ফ্রান্স আর্মেনিয়ার সবচেয়ে বড় সামরিক এবং কূটনৈতিক সমর্থক হয়ে উঠেছে। ফ্রান্সের পর ভারত আর্মেনিয়ার দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ।
অবশ্যই পড়ুন: মিড ডে মিলে মরা সাপ! খাবার খেয়ে হাসপাতালে ২৫০ পড়ুয়া
যে কথা না বললেই নয়, আর্মেনিয়া ভারত থেকে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার থেকে শুরু করে আকাশ 1এস ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এটিএজিএস 155 মিমি টোড হাউতজার, রাডার সহ এমএআরজি ট্র্যাক মাউন্টেড আর্টিলারি গানের মতো একাধিক অস্ত্রশস্ত্র কিনেছে। এখানেই শেষ নয়, আর্মেনিয়া এবার আকাশ এনজি এবং অ্যাস্ট্রা এমকে 2 আকাশ নিরোধক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো বেশ কিছু ক্ষেপণাস্ত্র কেনার কথা ভাবছে।
পাশাপাশি ভারত থেকে প্রায় 3 বিলিয়ন ডলার মূল্যের এসইউ 30 এমকেআই যুদ্ধবিমান কেনার জন্য চুক্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আর্মেনিয়া। এছাড়াও অন্যান্য সামরিক অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম সহ সাঁজোয়া যান কেনার কথাও ভাবছে দেশটি। সব মিলিয়ে, ভারতের উপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে আর্মেনিয়ার। অনেকেই বলছেন, আর্মেনিয়ার সাথে ভারতের ঘনিষ্ঠতা বাড়তে থাকলে পরবর্তীতে ফ্রান্সকে সরিয়ে ভারতই হয়ে উঠতে পারে এই দেশের প্রধান অস্ত্র রপ্তানিকারক।










