‘ভারত বিরোধী কাজ করার জন্য টাকা পাচ্ছে ফেসবুক!’ স্বীকার করে নিল Meta

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভিডিও ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়ায় আগেই ক্ষমা চেয়েছিল Meta। এবার বিরাট স্বীকারোক্তি মার্ক জাকারবার্গের সংস্থার। মার্কিন কোম্পানিটি একপ্রকার শিকার করে নিয়েছে ভারত বিরোধী এজেন্ডা ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তাদের (ফেসবুক)! শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জেনজি আন্দোলন, কৃষক আন্দোলনের মতো বিষয়গুলিকে অতিরঞ্জিত করে দেখিয়ে ভারত সরকারের বিরুদ্ধে কাজ করার প্রস্তাব পাচ্ছে সংস্থাটি!

ভারত বিরোধী কাজ করছে Meta?

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন দেশের পড়ুয়ারা। সেই আন্দোলন চলাকালীন 23 জুলাই, দেশের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটি ভিডিও করে বড় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও পোস্ট করা হয়েছিল ফেসবুকেও। পরবর্তীতে প্রধানমন্ত্রী সেই ভিডিও উড়ে যায় ফেসবুক হ্যান্ডেল থেকে। যে ঘটনার কারণ জানানোর জন্য Meta-কে 3 দিনের সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও সেই সময়ের মধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন মার্ক জাকারবার্গ।

জানা গিয়েছিল, কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণেই ফেসবুক থেকে উড়ে যায় প্রধানমন্ত্রীর ভিডিও। যদিও পরবর্তীতে সেই ভিডিও আবার প্ল্যাটফর্মটিতে ফিরিয়ে আনে Meta। সে সব কথা জানানোর পাশাপাশি চাইল্ড পর্ণ বা শিশুদের নগ্ন দৃশ্য দেখানোর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন Meta কর্তা! এখানেই শেষ নয়, সংস্থাটির তরফে এও স্বীকার করে নেওয়া হয়েছে যে, ভারতে কিছু ধরনের নির্দিষ্ট কনটেন্ট প্রচারের জন্য বিপুল অর্থ দেওয়া হচ্ছে তাদের। তার মধ্যে রয়েছে ভারত বিরোধী কনটেন্টও!

 

অবশ্যই পড়ুন: ভবিষ্যতের কথা চিন্তা করলে বিনিয়োগ করতে পারেন এই শেয়ারে

ফেসবুক কর্তাদের এমন বক্তব্যের পরই চিন্তা বেড়েছে কেন্দ্রীয় সরকারের। ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, ভারতে যেহেতু প্রচুর সংখ্যক ব্যবহারকারী ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করেন ফলে কয়েক ধরনের কনটেন্ট এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে প্রচার করে দেশের যুবসমাজের মগজ ধোলাই করতে চাইছে কিছু অসাধু গোষ্ঠী! আর ঠিক সেই কারণেই আগে থেকে সাবধানতা অবলম্বন করছে সরকার। আর এই ধরনের দেশবিরোধী কাজকর্ম আটকাতে বুধবার মেটার শীর্ষ কর্তাদের সাথে বৈঠক হয় দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আধিকারিকদের। সেখানেই নাকি অর্থের বিনিময়ে দেশবিরোধী কাজকর্ম বন্ধ করা নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষের।