বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন দেখেই অনুপ্রাণিত হয়েছি।’ এমন মন্তব্যই করতে শোনা গেল জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একটানা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়ে আসা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে (Neha Bora)। তাঁর দাবি, বাংলাদেশে (Bangladesh) গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি নিয়ে যেভাবে ছাত্রসমাজ রাজপথে নেমেছিল, সেই আন্দোলন থেকে শিক্ষা নিয়েছে ভারতীয় তরুণরাও। বাংলাদেশের তরুণদের উদ্দেশ্য করে নেহার বক্তব্য, ‘আপনাদের থেকে শেখা!’
বাংলাদেশের আন্দোলনের স্মৃতিচারণ করলেন নেহা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেশের বুকে হয়ে চলা বিভিন্ন বিক্ষোভ নিয়ে কথা বলার সাথে সাথে বাংলাদেশের প্রসঙ্গও টানেন নেহা বোরা। ওই ভিডিও বার্তায় ভারতের যুব সমাজের নেত্রী নেহাকে বলতে শোনা যায়, ‘গোটা দেশজুড়ে যে জেনজি আন্দোলন এখন চলছে, সেটা কিন্তু প্রথমে শুরু হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে!’
নেহা আরও বলেন, ‘আমাদেরকে পথ দেখানোর জন্য এবং ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা প্রত্যেকেই জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা গণতন্ত্র এবং সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যই। এই মুহূর্তে ভারতে যে বিক্ষোভ চলছে তার উদ্দেশ্যও একই।’ নেহার বক্তব্য, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছেন তাঁরা।
Indian student leader Neha Bora has credited Bangladesh with inspiring the Gen Z movement spreading across India, saying young people protesting against the Narendra Modi government have drawn lessons from the student-led movement in Bangladesh. pic.twitter.com/2Wi9drbVWy
— It💔zArshi Chowdhury (@ArshiMinhajul) October 14, 2026
আরও পড়ুন: ‘থ্যাঙ্ক ইউ অভিষেক স্যার’ সৌরভরা গ্রেফতার হতেই তৃনমূল সাংসদকে কেন ধন্যবাদ জানালেন দীপকে?
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ! একপ্রকার সরকার বিরোধী আন্দোলনে প্রথম থেকেই পা বাড়িয়েছিলেন নেহা বোরা। প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্ব থেকে সরাতে বিরোধী জোট বা ইন্ডিয়া ব্লককে সমর্থন করেছেন তিনি। মাঝে ককরোচ জনতা পার্টির অভিজিতরা আটক হলেও ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব দিয়ে দিল্লির বুকে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন নেহা।










