বাংলায় প্রথম কোনও বিধায়কের উদ্যোগে মেগা ‘জব ফেয়ার’, সর্বোচ্চ বেতন ৮০,০০০ টাকা

Published:

UDAAN

সহেলি মিত্র, কলকাতা: বাংলার বেকার যুবকদের জন্য রইল দারুণ সুখবর। রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tewari) উদ্যোগে শুরু হয়েছে চাকরি মেলা। রাজারহাট গোপালপুরের বিধায়ক ‘উড়ান’ (UDAAN) শুরু করেছেন । ১০০০+ কর্মসংস্থানের লক্ষ্যে এই মেগা জব ফেয়ার করা হয়েছে বলে খবর। বর্তমানে যেখানে চাকরির বাজার এত খারাপ সেখানে বিধায়কের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। এই জব ফেয়ারে প্রতিদিন বহু মানুষ আসছেন, আবেদন করছেন ভালো চাকরির জন্য।

মাসে ৮০ হাজার টাকা বেতনের চাকরি!

জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি নিয়োগকারী সংস্থার যোগাযোগের সুযোগ করে দিতে তাঁর উদ্যোগে কেষ্টপুরে আয়োজিত হচ্ছে ‘রাজারহাট-গোপালপুর মেগা জব ফেয়ার’ (Job Fair)। এই চাকরি মেলায় ৭০টিরও বেশি সংস্থা রয়েছে যেখানে আবেদন করলে আপনিও চাকরি পেয়ে যেতে পারেন। নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ খুঁজে নিতে পারবেন। বিধায়ক জানিয়েছেন, মাসে সর্বোচ্চ ৮০ হাজার টাকা বেতনের চাকরিও অফার করা হয়েছে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে ১২,০০০ কোটি টাকার দুটি নতুন হাইওয়ে! শিলিগুড়ি থেকে দার্জিলিং ও সিকিম যাত্রা হবে দ্রুত

দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এবং রাজারহাট নিউটাউন ও বিধাননগর বিধানসভা মিলিয়ে মোট ন’টি বিধানসভা এলাকার চাকরিপ্রার্থীদের এই মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। দমদম, উত্তর দমদম, বরানগর, কামারহাটি, রাজারহাট-গোপালপুর, বিধাননগর, পানিহাটি-সহ বিভিন্ন এলাকার বহু চাকরিপ্রার্থী এই কর্মসূচিতে যোগ দেন। উদ্যোক্তাদের দাবি, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রার্থীদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি, নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে আগাম আলোচনা করে তাদের চাহিদা এবং চাকরিপ্রার্থীদের যোগ্যতার মধ্যে সামঞ্জস্য রেখে মেলার আয়োজন করা হয়। এর ফলে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগের সুযোগ পান।

বড় বার্তা বিধায়কের

এই উদ্যোগ সম্পর্কে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি জানান, ‘প্রত্যেক মানুষেরই কাজের প্রয়োজন রয়েছে। রাজ্যের বহু যুবক-যুবতী কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। তাঁদের জন্য একটি উপযুক্ত মঞ্চ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁর মতে, চাকরি দিতে আগ্রহী সংস্থা এবং চাকরিপ্রার্থীরা একই জায়গায় এসে নিজেদের চাহিদা ও যোগ্যতার মধ্যে সমন্বয় তৈরি করতে পারবেন।’ তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির বদলে মানুষের কাজ ও রোজগারের ব্যবস্থা করাই বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

google button