নিউজিল্যান্ডের মাটিতে নতুন নজির, ধোনির রেকর্ডে ভাগ বসালেন ধ্রুব জুরেল

Published:

Dhruv Jurel

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের মাটিতে এবার বড় রেকর্ড গড়লেন ভারতের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল (Dhruv Jurel)। দ্বিতীয় টেস্টের (India Vs New Zealand) তৃতীয় দিনে দলের কঠিন সময়ে ব্যাট হাতে ভরসা যুগিয়েছিলেন ধ্রুব। এদিন 14টি বাউন্ডারিতে 88 রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন এই ভারতীয় তারকা। আর তাতেই নতুন নজির গড়ে ফেলেছেন তিনি। ক্রাইস্টচার্চে ব্যাট হাতে দাপট দেখিয়ে বড় রান করার সাথে সাথে ওই এক ইনিংস দিয়েই মহেন্দ্র সিং ধোনি ও কিরণ মোরের রেকর্ডে ভাগ বসিয়েছেন ধ্রুব জুরেল।

ভারতীয় তারকার মুকুটে সাফল্যের নয়া পালক

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের উপর তাণ্ডব চালিয়ে 356 রানের স্কোর খাড়া করেছিল নিউজিল্যান্ড। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় দেখেছিল ভারত। এদিন শুরু থেকে একের পর এক ব্যাটসম্যান উইকেট হারিয়ে দলের কোমর ভেঙে দিয়েছিলেন। ঠিক সেই সময় হাল ধরেছিলেন জুরেল। ব্যাট হাতে 88 রান করে 246 রানের ইনিংস গড়তে সাহায্য করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে ব্যক্তিগত ইনিংসের সুবাদে এক বিশেষ রেকর্ডের মালিক হয়েছেন জুরেল।

আসলে কিউই ভূমিতে টেস্ট ক্রিকেটে সাত নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে একগুচ্ছ হাফ সেঞ্চুরি করা ভারতের তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন ধ্রুব। এতদিন এই কৃতিত্ব ছিল শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি এবং কিরণ মোরের নামে। সর্বপ্রথম 1990 সালে নিউজিল্যান্ডে গিয়ে 7 নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন কিরণ। এদিকে 2009 সালে বেসিন রিজার্ভে ব্যাট হাতে জোড়া অর্ধশতরান করেন ধোনিও। এরপরেও ওই মাঠেই একই পজিশনে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেছিলেন মাহি। এবার ধোনিদের সেই রেকর্ডে ভাগ বসালেন জুরেল।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে বিপর্যয়, ৫ উইকেট তুলেও ম্যাচের মাঝপথে বাদ পড়লেন আকাশদীপ

প্রসঙ্গত, ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন ধ্রুব। ব্যাট হাতে দলের হয়ে বড় রান করার সাথে সাথে উইকেট কিপিংয়ে নিজের সবটা তুলে ধরেন তিনি। নিউজিল্যান্ড টেস্টেও সেই দৃশ্য দেখা গিয়েছে। কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টে 79 বলে 78 রানের খুব প্রয়োজনীয় ইনিংস খেলেছিলেন জুরেল। 7 নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে দ্বিতীয় টেস্টে 88 রান করে নিজের ক্ষমতা জানান দিলেন এই খেলোয়াড়।

google button