এবার মিড ডে মিলের সাথে ব্রেকফাস্টও পাবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত সরকারের

Published:

mid day meal

সহেলি মিত্র, কলকাতা: এবার মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। দুপুরবেলায় স্কুল পড়ুয়াদের পেট ভরে খাবার দেওয়া হয় স্কুলগুলিতে। কখনো ভাত ডিম তো কখনো মাংস তো আবার কখনো দেওয়া হয় খিচুড়ি। এমন বহু দুঃস্থ পড়ুয়া রয়েছে যারা স্কুলের মিড ডে মিলের উপরই ভরসা করে থাকে। কারণ বাড়িতে খাবার খুবই সীমিত। যদিও রাজ্য সরকারের তরফে এবার শুধুমাত্র দুপুরেই নয় ব্রেকফাস্ট (Breakfast) অর্থাৎ প্রাতঃরাশও দেওয়া হবে পড়ুয়াদের। হ্যাঁ এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ জুন থেকে এই নিয়মলাগু হবে স্কুলগুলিতে।

দুপুরের সঙ্গে এবার সকালেও দেওয়া হবে মিড ডে মিল

মূলত এবার উচ্চ শ্রেণীর স্কুল পড়ুয়াদের এই মিড ডে মিল দেওয়া হবে। সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে অধ্যয়নরত একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সকালের খাবার ও মধ্যাহ্নভোজ উভয়ই প্রদানকারী দেশের প্রথম রাজ্য হতে চলেছে তেলেঙ্গানা (Telangana Government)। মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি আগামী ১২ জুন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বছরে বাঁচবে ১ কোটি টাকার বিদ্যুৎ, শেষ হল দক্ষিণেশ্বর মেট্রোর ৩ বছরের কাজ

এক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বেশ কয়েকটি রাজ্য স্কুল পড়ুয়াদের জন্য হয় সকালের খাবার অথবা মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ সরকারও শিক্ষার্থীদের জন্যও মধ্যাহ্নভোজ প্রকল্প প্রসারিত করেছে, সেখানে অন্যদিকে তেলেঙ্গানা প্রথম এমন রাজ্য হবে যে ব্রেকফাস্ট এবং দুপুর দুই বেলাই খাবার প্রদান করবে। কর্মকর্তারা জানিয়েছেন,শিক্ষার্থীদের পর্যাপ্ত পুষ্টি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন (এনআইএন)-এর সুপারিশের ভিত্তিতে এই কর্মসূচিটি গঠন করা হয়েছে।

মেনুতে কী কী থাকবে?

সবথেকে বড় কথা, সকালের খাবারের মেনুতে থাকবে বিরাট চমক। প্রাথমিকভাবে সরকারের তরফে ধোসা, মিলেট ইডলি-সাম্বার, পুরি ও সবজি, বোন্ডা-চাটনি, উপমা-চাটনি। তার সঙ্গে একদিন বাদে একদিন ১৫০ মিলি দুধও দেওয়া হবে।

উপকৃত হবে কয়েক লক্ষ পড়ুয়া

সরকারি কর্মকর্তাদের মতে, সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে পাঠরত আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের উন্নত পুষ্টির প্রয়োজনীয়তা অনুভব করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দুই লক্ষ শিক্ষার্থী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা অনুমান করছেন যে, আগামী ১২ জুন প্রকল্পটি বাস্তবায়নের প্রথম দিনে প্রায় ৪১,২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবে।

আরও পড়ুনঃ এবার বিদেশেও ছুটবে বন্দে ভারত! রপ্তানির প্ল্যান রেলের, তালিকায় আমেরিকা সহ ৪ দেশ

এছাড়া গরমের ছুটির পর স্কুল পুনরায় চালু হলে এবং উপস্থিতি স্বাভাবিক হলে, এই উদ্যোগের অধীনে প্রায় ১.৯২ লক্ষ একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী প্রতিদিন সকালের ও মধ্যাহ্নভোজ পাবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকার প্রাতঃরাশ প্রকল্পের জন্য প্রায় ৮০ কোটি টাকা এবং ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজ প্রদানের জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা করছে।