এবার বিদেশেও ছুটবে বন্দে ভারত! রপ্তানির প্ল্যান রেলের, তালিকায় আমেরিকা সহ ৪ দেশ

Published:

Vande Bharat Express

সহেলি মিত্র, কলকাতা: বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট। এবার বিদেশেও চলতে দেখা যেতে পারে ভারতের এরকম সেমি হাইস্পিড এবং প্রিমিয়াম ট্রেনটিকে। একটা সময় ছিল যখন ভারত তার রেল প্রযুক্তির জন্য বিদেশি দেশগুলোর ওপর নির্ভরশীল ছিল। জাপান, সুইৎজারল্যান্ড এবং ব্রিটেনের মতো দেশগুলো থেকে আধুনিক ট্রেন প্রযুক্তি আমদানি করা হতো, কিন্তু সময় বদলে গেছে। এখন ভারত ট্রেন রপ্তানি করার প্রস্তুতি নিচ্ছে। ভারতের সেমি-হাই-স্পিড এবং সবচেয়ে জনপ্রিয় ট্রেন ‘বন্দে ভারত’-এর চাহিদা এতটাই বেশি যে, এটি বিদেশে রপ্তানি করার প্রস্তুতি চলছে।

এবার বিদেশেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস!

রিপোর্ট অনুযায়ী, রেল কর্তৃপক্ষ নেপাল, শ্রীলঙ্কা, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতে বন্দে ভারত ট্রেন রপ্তানি করার প্রস্তুতি নিচ্ছে।  জানা গিয়েছে, বেশ কয়েকটি দেশ এই সেমি-হাই-স্পিড ট্রেনটির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা এই ট্রেনটির প্রতি আগ্রহ দেখিয়েছে, যার নির্মাণ ব্যয় ১৩০ থেকে ১৫০ কোটি টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় রেলের এই হাই-স্পিড ট্রেন সম্পর্কে জানতে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ভারতে সফর করেছে।

আরও পড়ুনঃ শুধু এদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা দেবে সরকার, জানালেন রাজ্যের মন্ত্রী

যে দেশগুলো বুলেট ট্রেনের বিপুল ব্যয় এড়িয়ে স্বল্প খরচের সেমি-হাই-স্পিড রেল মডেল গ্রহণ করতে চায়, তারা ভারত থেকে ‘বন্দে ভারত’ ট্রেন আমদানি করার কথা বিবেচনা করছে।  ভারতীয় রেল তার  সংস্থা রাইটস লিমিটেডের সহযোগিতায় বন্দে ভারত এক্সপ্রেসের একটি নতুন স্ট্যান্ডার্ড-গেজ সংস্করণ তৈরি করছে। বর্তমানে ভারতে ব্রড-গেজ বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। বিশ্ব বাজারে রপ্তানির জন্য স্ট্যান্ডার্ড-গেজ নকশা তৈরি করা হচ্ছে। রাইটস-এর সিএমডি রাহুল মিতল বলেন, প্রকল্পটির নকশা প্রস্তুত। অনুমোদন এবং বিদেশ থেকে অর্ডার পেলেই উৎপাদন শুরু হবে।

ভারত কতটা লাভবান হবে?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত কতটা লাভবান হবে?  ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে নির্মিত ১৬-কোচের বন্দে ভারত ট্রেনটি বিশ্ব বাজারে ভারতীয় রেলের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চলেছে। রেলের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ৮০০টি এবং ২০৪৭ সালের মধ্যে ৪,৫০০টি বন্দে ভারত ট্রেন চালানো। স্লিপার বন্দে ভারত ট্রেনও শীঘ্রই চালু হওয়ার কথা রয়েছে। সংস্থাটির কাছে ৯,৪১৬ কোটি টাকার অর্ডার রয়েছে এবং ২০২৭ অর্থবর্ষের মধ্যে তা বাড়িয়ে ১০,০০০ কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ ভারতীয় রেলকে কেবল সরবরাহকারী নয়, রেল পরিচালনাকারী সংস্থাতেও রূপান্তরিত করবে।