সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের আকাশ সীমা রক্ষায় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত হল (India-Russia Relations)। হ্যাঁ, মস্কো থেকে চতুর্থ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম (S-400 Missile System) ভারতের পথে রওনা দিয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে এটি ভারতীয় বন্দরে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। এমনকি শুধু তাই নয়, ভারতের আকাশ পথকে আরও দুর্ভেদ্য করতে আরও একটি নতুন S-400 সিস্টেম এবং ২৮০টি মিসাইল কেনার সবুজ সংকেত দিয়েছে মোদী সরকার।
রাজস্থানে মোতায়েন হচ্ছে নতুন সিস্টেম
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গত ১৮ এপ্রিল ভারতীয় বায়ুসোনা আধিকারিকরা রাশিয়ায় গিয়ে চতুর্থ সিস্টেমটি চূড়ান্ত পরিদর্শন সম্পন্ন করেছেন। গত সপ্তাহে এটি রুশ বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাকিস্তানের দিক থেকে আসা সম্ভাব্য মিসাইল হামলা রুখার জন্য এই চতুর্থ ইউনিটটি রাজস্থান সেক্টরে মোতায়েন করা হতে পারে বলে রিপোর্ট অনুযায়ী খবর। অন্যদিকে পঞ্চম সিস্টেমটি আগামী নভেম্বর মাস নাগাদ ভারতে আসার কথা রয়েছে। যেটি সম্ভবত চিনের সীমান্তে মোতায়ন করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের অপারেশন সিঁদুরের সময় এই রুশ মিসাইল সিস্টেমের কার্যকারিতা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। হাতেনাতে প্রমাণ পেয়েছে গোটা দেশবাসী। ভারত সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ১১টি দূরপাল্লার S-400 মিসাইল মোতায়েন করেছিল। এই মিসাইলগুলি অত্যন্ত নিখুঁতভাবে শত্রু পক্ষের যুদ্ধ বিমান থেকে শুরু করে রাডার এবং মালবাহী বিমান ধ্বংস করে দিয়েছিল। আর রাশিয়ার এই প্রযুক্তির ভয়ে পাকিস্তানের বায়ুসেনা তাদের প্রধান ঘাঁটিগুলি সিন্ধু নদের পূর্ব দিক থেকে সরিয়ে কোয়েটা ও পেশোয়ারের দিকে নিয়ে যেতেও বাধ্য হয়েছিল।
ভারতের লক্ষ্য আরও বড়
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কারও স্বাবলম্বী ও শক্তিশালী করার জন্য সরকার এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, পূর্বের চুক্তির বাইরেও আরও পাঁচটি S-400 ইউনিট কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আর অপারেশন সিঁদুরে ব্যবহৃত মিসাইলগুলির শূন্যস্থান পূরণ করতে এবং যুদ্ধের রিজার্ভ মজবুত করার জন্য ২৮০টি ছোট বড় পাল্লার মিসাইল কেনা হচ্ছে। এদিকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় ভারতের এই সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও মেরামতের সুবিধা গড়ে তোলা হবে। যার জন্য রাশিয়ার থেকে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মনু ভাকেরকে বৈভবকে নিয়ে প্রশ্ন করায় তোলপাড় নেট দুনিয়া, ক্ষুব্ধ দেশবাসী!
সবথেকে বড় ব্যাপার—S-400 এর মতো বহুমূল্যর অস্ত্রকে শত্রুদের ড্রোন বা আত্মঘাতী হামলা থেকে বাঁচানোর জন্য ভারত আবার রাশিয়ার থেকে প্যান্টসির এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছে বলে দাবি করা হচ্ছে। জি-টু-জি চুক্তির আওতায় ১২টি প্যান্টসির রাশিয়া থেকে আসবে আর। পরবর্তী সময়ে আরও ৪০টি এরকম সিস্টেম ভারতেই তৈরি করা হবে।










