বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স মাত্র 9 মাস 20 দিন। যে বয়সে শিশুরা হামাগুড়ি দেয় কিংবা দাঁড়ানোর চেষ্টা করে, সেই বয়সটাতেই বড় কীর্তি করে বসলো গুজরাতের পাটনার খুদে শ্রেয়া বর্মা (Shreya Verma)। নিজে থেকে উঠে দাঁড়িয়ে একটানা 30 সেকেন্ড ছিল এই পুঁচকে, আর সেই সূত্রেই বিশ্বের সর্বকনিষ্ঠ শিশু (Youngest Baby World Record) হিসেবে এতক্ষণ নিজে থেকে দাঁড়িয়ে থাকার বিরল নজির গড়ল সে। তাতেই তৈরি হল বিশ্বরেকর্ড। এই ভারতীয় খুদের এমন কীর্তিতে কার্যত হা হয়ে গিয়েছে বিশ্ববাসী। পেয়েছে নতুন ‘শিক্ষা’।
গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিল ভারতের শ্রেয়া
বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর তথ্য অনুযায়ী, শ্রেয়ার বয়স মাত্র 9 মাস 20 দিন। আর এই বয়সেই বাবা মায়ের সাহায্য না নিয়ে অর্থাৎ কোনও রকম অবলম্বন ছাড়াই 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকার বিরল রেকর্ড গড়েছে সে। সাধারণত যে বয়সটায় শিশুরা ঠিকমতো হামাগুরি দিতে পারে না, সেই বয়সে মেয়ে এমন কীর্তী গড়ায় আনন্দে আত্মহারা শ্রেয়ার বাবা, মা থেকে শুরু করে গোটা পরিবার। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই বাহবা দিচ্ছেন নেট নাগরিকরা।
সাধারণত শিশুদের প্রত্যেকটি গতিবিধিই বাবা, মা সহ পরিবারের বাকি সদস্যদের কাছে বিশেষ মনে হয়। প্রথমবারের মতো উঠে বসা, আস্তে আস্তে হামাগুড়ি দিতে শেখা, সেখান থেকে উঠে দাঁড়ানো সমস্ত মুহূর্তই বাবা-মার কাছে স্মরণীয় হয়ে থাকে। তবে এই পর্ব অনেক আগেই সম্পূর্ণ করে ফেলল শ্রেয়া। যে ঘটনা ভারত তথা গোটা বিশ্ববাসীর কাছে একটা বড় শিক্ষা পৌঁছে দিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram
আরও পড়ুন: “আমাদের থ্রেট করা হয়েছে” সব হারিয়ে কংগ্রেসকে সমর্থন করে বললেন মমতা
উল্লেখ্য, শ্রেয়ার আগে অবশ্য মাত্র 4 মাস 2 দিন বয়সে নিজে থেকে কোনও রকম অবলম্বন ছাড়াই উঠে দাঁড়িয়েছিল হায়দরাবাদের শাইলা বোগারাপু নামক এক শিশু। এই বিরল ঘটনা ঘটেছিল 2024 সালের 11 জুলাই। তবে সে শ্রেয়ার মতো একটানা 30 সেকেন্ড সাহায্য ছাড়া দাঁড়িয়ে থাকতে পারেনি। ঠিক সে কারণেই গুজরাতের এই খুদে নতুন বিশ্বরেকর্ডে নিজের নাম লিখেছে।










