সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ২৭ দিনের মাথায় অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন লাদাখের শিক্ষাবিদ তথা গবেষক সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনিতেই জানিয়েছিলেন নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, এমনকি প্রত্যেকটি রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। পাশাপাশি গতকাল রাতে ভিডিও বার্তায় স্পষ্ট বার্তা দিয়েছেন মোদী। এমনকি শুক্রবার এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। তার পরপরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ওয়াংচুক। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকেও দেখা যায় ওয়াংচুকের পাশে।
অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত সোনম ওয়াংচুকের
প্রসঙ্গত, নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়েছিল দিল্লির জন্তুর মন্তর। ককরোচ জনতা পার্টির সমর্থনে অনশনে বসেছিলেন লাদাকের প্রখ্যাত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। এমনকি গত ২০ জুলাই পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই দিল্লি পুলিশ জোরপূর্বক তাঁকে অনশন থেকে তুলে হাসপাতালে ভর্তি করান। যদিও হাসপাতালেও তিনি অনশন চালিয়ে যান। তাঁর একটাই দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনা। এ নিয়ে পথে নামেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ আরও অনেকে। এমনকি কেন্দ্রের তরফ থেকে এ নিয়ে আশ্বাসও মিলেছিল।
এদিকে গতকাল মধ্যরাতে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিটের প্রশ্ন ফাঁস নিয়ে একেবারে সুর চড়ান। তিনি স্পষ্ট জানান, প্রশ্ন ফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং অভিভাবকের স্বপ্ন লুকিয়ে থাকে এর পিছনে। শিক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয়, তাই দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এর জন্য প্রথম ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সংসদে যে অধিবেশন শুরু হবে সেখানে খসড়া বিল পেশ করা হবে।
আরও পড়ুন: ঝাড়গ্রামে হবে সাফারি পার্ক, শিলিগুড়ি থেকে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাবাঘ
মোদীর এই ভিডিও বার্তা প্রকাশ্যে আসতেই হাসপাতালে অনশন ভঙ্গ করেন সোনম ওয়াংচুক। দীর্ঘ ২৭ দিনের মাথায় খাবার গ্রহণ করেছেন তিনি এমনকি হাসপাতালের বেডে বসেই তাঁকে খাবার খেতে দেখা যায়। সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকেও সেখানে দেখা যায়। তাছাড়া তাঁকে সম্মান জানাতে উপস্থিত হন আরও অনেকে। পাশাপাশি এদিন অনশন ভেঙে সোনম ওয়াংচুক সোশ্যাল মিডিয়ায় বার্তাও দেন তিনি।










