বজরংবলীর কৃপায় রকেটের গতিতে ছুটবে ভাগ্য! আজকের রাশিফল, ২৭ অক্টোবর

Published:

Ajker Rashifal

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৭ অক্টোবর, মঙ্গলবার। আজকের দিনটি আপনার জন্য ঠিক কেমন যাবে তা জানতে শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। গ্রহ-নক্ষত্রের অবস্থান কি আজ আপনার পক্ষে থাকবে, নাকি আজ একটু সাবধানে পথ চলতে হবে? প্রতিদিনের মতো আজও ভাগ্য আপনার জন্য নিয়ে আসছে নতুন কিছু ইঙ্গিত আর সম্ভাবনা। রাশিচক্রের ১২টি রাশির জাতক-জাতিকাদের প্রেম, কেরিয়ার, স্বাস্থ্য এবং আর্থিক ভাগ্যের লেটেস্ট আপডেট নিয়ে হাজির আমাদের এই দৈনিক রাশিফল (Daily Horoscope) প্রতিবেদন। জেনে নিন আপনার দিনটি কেমন যাবে।

মেষ রাশির আজকের রাশিফল

কথা বলার আগে দুবার ভাবা উচিত। আজ আপনার আচরণ অন্য কারোর অনুভূতিতে আঘাত করতে পারে। কিছু ব্যবসায়ী আজ ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে লাভ করতে পারেন। সেই অর্থ অনেক সমস্যা দূর করবে। আজ আপনি কোনও সুসংবাদ পেতে পারেন, যা আপনার পরিবারকে আনন্দিত করবে। আজ উত্তেজনা নিয়ন্ত্রণ করা উচিত। রোমান্টিক দিক থেকে আজকের দিনটি বিশেষ যাবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে পায়ে দুই আঙুলে কালো এবং সাদা সুতো পরুন।

বৃষ রাশি

আজ আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখা উচিত। নাহলে আপনি নিষ্ক্রিয় হয়ে পড়তে পারেন। আজ জীবনসঙ্গীর সাথে উন্নত বোঝাপড়া আপনার জীবনে সুখ-শান্তি নিয়ে আসবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ভালো। আজ আপনি কোনও কারণ ছাড়া কিছু লোকের সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে মেজাজ নষ্ট করা উচিত নয়। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে লাল রংয়ের বোতলে জল ভরে রোদে রাখুন এবং সেই জল পান করার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। অমীমাংসিত বিষয়গুলি জটিল হয়ে উঠবে। পারিবারিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না। আজ সৃজনশীল কাজের সঙ্গে জড়িতরা লাভের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনার মনে শান্তি বিরাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। প্রেমে পড়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে খাবারে গরম মসলা, শুকনো ফল, মধু ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করুন।

কর্কট রাশি

দিনটি আনন্দ এবং উল্লাসে ভরপুর থাকবে। আজ জীবনকে পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। ব্যবসায় লাভ অনেক ব্যবসায়ীর জন্য আনন্দ বয়ে আনবে। পারিবারিক বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। আজ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন। ছোটখাটো মতবিরোধ সত্বেও আজ আপনার প্রেমের জীবন ভালো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ মন শান্ত রাখতে হবে। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক-জাতিকাদের।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য ভগবান শিবকে জলপূর্ণ ডাব নিবেদন করার চেষ্টা করুন।

সিংহ রাশি

পরিপূর্ণ বা সন্তোষজনক জীবনের জন্য আজ আপনার মানসিক শক্তি বাড়ানো উচিত। জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পের উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। গৃহপ্রবেশের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। রোমান্টিক পরিবেশ খুঁজে পেতে পারেন। আজ আপনার সঙ্গী আপনার কাছ থেকে বেশি মনোযোগ প্রত্যাশা করবে। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সাথে মতবিরোধের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক মজবুত করতে চাইলে শিব মন্দির বা হনুমান মন্দিরে গিয়ে প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

কন্যা রাশি

ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করে আপনি আর্থিক অবস্থাকে উন্নতি ঘটাতে পারবেন। আত্মীয়দের সঙ্গে দেখা করা আজ আপনার প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফলাফল দেবে। উদার এবং স্নেহপূর্ণ উপহার পেতে পারেন। আজ অর্থ উপার্জনের নতুন ধারণাগুলি মনে আসবে। সেগুলি কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বিবাহিত জীবনকে আরও সুখী করার চেষ্টা ফলপ্রসূ হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে একটি গোলাকার ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড় মুড়ে আপনার পকেটে রাখার চেষ্টা করুন।

তুলা রাশি

আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যা আপনাকে দ্রুত সাফল্যের দিকে নিয়ে যাবে। এমন কিছু এড়িয়ে চলতে হবে যা আপনার শক্তি কেড়ে নেয়। ভ্রমণ এবং অর্থ ব্যয় করার ইচ্ছা জাগতে পারে। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই সকলের মতামত নেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনের অসুস্থতার কারণে আপনার প্রেমের সম্পর্ক চাপা পড়তে পারে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো কাটবে। জীবনসঙ্গীর আপত্তিকর দিক আপনি দেখতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে নদীতে সাদা বা কালো তিল ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

আজ এমন কাজে নিজেকে নিযুক্ত করার চেষ্টা করুন যা আপনাকে শান্তি দেবে। নিজেকে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাবেন যা আপনার জন্য আর্থিক সুবিধা আনবে। সন্তানকে আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে উৎসাহিত করা উচিত। জীবনসঙ্গী বা প্রেমিকার কাছ থেকে কোনও সুসংবাদ বা বার্তা আপনার উৎসাহ দ্বিগুণ করবে। কর্মক্ষেত্রের পরিবর্তন আপনার জন্য সুবিধা আনবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে পায়ের দুই আঙুলে একটি কালো এবং একটি সাদা সুতো একসাথে বাঁধার চেষ্টা করুন।

ধনু রাশি

আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে হবে। যে কাজগুলি আপনাকে আনন্দ দেয় সেগুলি করুন। কর্মশক্তি বেশি থাকবে। প্রিয়জন আপনাকে আনন্দ দেবে। আজ ছোট ব্যবসার মালিকদের লোকসান হতে পারে। তবে চিন্তার কারণ থাকবে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি ভালো ফলাফল পাবেন। অবসর সময় বই পড়ে কাটাতে পারেন। পরিবারের অন্য সদস্যরা আপনার মনযোগে ব্যাঘাত ঘটাতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে গরিব মহিলাকে এক প্যাকেট দুধ দান করার চেষ্টা করুন।

মকর রাশি

নিজের ভিতর আজ হাসি রাখা উচিত। পরিবারের সদস্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত। টাকা জমানোর কথা ভাবতে পারেন। আজ পরিবারের সদস্যদের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। প্রিয়জনকে নিজের পরিস্থিতি বোঝানো কঠিন মনে হতে পারে। অংশীদারিত্বের কাজ ফলপ্রসূ হবে। আজ হাসিঠাট্টার মাঝে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ নিজের স্বার্থ দেখা বা তীব্র প্রতিযোগিতা এড়িয়ে চলতে হবে।

কুম্ভ রাশি

আজ আপনি শীঘ্রই দীর্ঘস্থায়ী অসুস্ততা থেকে অনেকটা মুক্তি পাবেন। হঠাৎ করে অর্থের নতুন উৎস আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে। সন্তানদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিলে তারা বিরক্ত হবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। দান বা সমাজসেবামূলক কাজ আপনাকে আকর্ষণ করতে পারে। জীবনসঙ্গীর সাথে ভালোবাসা অনুভব করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য সূর্যকে প্রসন্ন করার চেষ্টা করুন।

মীন রাশি

কাজের চাপ কিছুটা মানসিক চাপ বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। বাবা-মায়ের সাহায্যে আপনি আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন। সন্ধ্যাবেলা আপনার জীবনসঙ্গীর সাথে বাইরে খেতে যাওয়া বা সিনেমা দেখা আপনাকে শান্তি এনে দেবে। আজ আপনি এবং আপনার প্রিয়জন ভালবাসার সাগরে ডুব দিতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে পৃথিবীকে প্রণাম করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।

google button