দীপাবলির আগে DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের

Published:

DA Hike (1)

আনিষা চৌধুরী, কলকাতা: দীপাবলির আগে সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে একাধিক সরকার। সম্প্রতি কেন্দ্রের (Central Government) পাশাপাশি দুই রাজ্য সরকারও (State Government) সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোথায় কত হারে বৃদ্ধি পেল মহার্ঘ ভাতা? চলুন জেনে নেওয়া যাক।

কেন্দ্রীয় সরকার

গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য DA ও DR (Dearness Relief) ৩ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর ফলে DA ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে এই বর্ধিত হার কার্যকর হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ৪৮.৫৪ লক্ষ সরকারি কর্মী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী।

পাঞ্জাব সরকার

রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আরও ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছেন। এর ফলে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। ১ নভেম্বর ২০২৬ থেকে নতুন হার কার্যকর হবে। ডিসেম্বর মাসে নভেম্বরের বেতন ও পেনশনের সঙ্গে বর্ধিত ভাতার টাকা দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় ৮ লক্ষ কর্মী ও পেনশনভোগী। উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসেও ৮ শতাংশ DA বাড়িয়েছিল পাঞ্জাব সরকার।

গুজরাট সরকার

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন সরকারও সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ DA বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ফলে মহার্ঘ ভাতা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে এই বর্ধিত হার কার্যকর হয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া টাকা নভেম্বরের বেতন ও পেনশনের সঙ্গে দেওয়া হবে। বকেয়া মেটাতে সরকারের খরচ হবে প্রায় ৫২৩ কোটি টাকা। এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ৯.৬৯ লক্ষ কর্মী ও পেনশনভোগী।

আরও পড়ুন: শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

কেন্দ্রের পাশাপাশি দুই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তি পাবেন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা। DA বৃদ্ধির ফলে তাঁদের মাসিক আয় কিছুটা বাড়বে। বিশেষ করে যাঁদের ক্ষেত্রে পুরনো মাসগুলির বকেয়া ভাতা একসঙ্গে দেওয়া হবে, তাঁরা অতিরিক্ত আর্থিক সুবিধাও পাবেন।

google button