শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ তবে কি শেষমেষ শীতটা পড়েই গেল? এই প্রশ্নই এখন সকলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাংলায় এখন শীতের আমেজ। সকাল সন্ধে বেশ ভালোই শীত শীত অনুভূত হচ্ছে। সেইসঙ্গে ঠান্ডা হাওয়া তো রয়েছেই। ঘূর্ণিঝড় মুরাসুর শক্তি কমে আসার সঙ্গে সঙ্গে কলকাতা অবশেষে শীতকে স্বাগত জানানোর জন্য তৈরি হতে শুরু করেছে। যদিও শুক্রবার সকাল থেকেই বাংলার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সারাদিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একেবারেও যে বৃষ্টি (Weather Today) হবে না তা নয়। ফলে বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিস সূত্রে খবর এদিন হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় খুব সামান্য হলেও বৃষ্টিপাতের সম্ভাবনার হয়েছে। সর্বত্র বৃষ্টি হবে না। কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। তবে শনিবার থেকে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বেশ কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

আরও পড়ুন: গ্রুপ সি, গ্রুপ ডি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল SSC, কীভাবে দেখবেন রেজাল্ট?

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলে খবর।

আগামীকালের আবহাওয়া

শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দুই বঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ এক ধাক্কায় আরো বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী থাকবে বলেই খবর। সোমবার, ১০ নভেম্বর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google button