বিনা সুদে ১ কোটি মহিলাকে ১ লক্ষ করে দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Woman

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের মহিলাদের (Woman) এবার বিরাট সুখবর শোনাল সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যের এক কোটি মহিলাকে এবার সুদ ছাড়াই ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। রাজ্যের উদ্যামী ক্রেডিট যোজনার আওতায় তিন ধাপে এই টাকা দেওয়া হবে। এমনকি উপমুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, এক কোটি মহিলা তাদের ক্ষুদ্র ব্যবসা আর উদ্যোগ সম্প্রসারণের জন্য এই ঋণ পাবেন।

রাজ্যের ১ কোটি মহিলাকে আর্থিক সাহায্যের ঘোষণা সরকারের

সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহিলাদের জন্য এই বড়সড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, নারী সংগঠনগুলিকে ডিজিটাল সুবিধার সঙ্গে যুক্ত করতে আইডি কার্ড প্রদানের প্রস্তুতি চালাচ্ছে রাজ্য সরকার। এই আইডি কার্ডে ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিক্রির মতো সুবিধা থাকবে। এমনকি রাজ্যজুড়ে মহিলা কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর।

তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায় প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা পাওয়া যাবে এবং যে মহিলা সুবিধাভোগীরা সময় মতো পরিশোধ করবেন, তারা দ্বিতীয় কিস্তিতে ৩০ হাজার টাকা পাবেন এবং সেই কিস্তি শোধ করলে তৃতীয় কিস্তিতে একেবারে ৫০ হাজার টাকা দিয়ে সর্বমোট ১ লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এর আগেও সরকার মহিলাদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে জল্পনা চলছিল। কিন্তু সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এবার মুখ্যমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রসাদ মৌর্য কর্মকর্তাদের এ বিষয়ে প্রস্তাব প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, এবং ব্যাংকগুলিকে এই সুবিধার জন্য প্রাথমিক কাঠামো প্রস্তুত করার কথা বলেছেন। রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের ডিজিটাল সক্ষমতা জোরদার করার পরিকল্পনা চালাচ্ছে। সেই লক্ষ্যে মহিলাদের মধ্যে কিউআর কোড সুবিধাযুক্ত ডিজিটাল পরিচয়পত্র এবং ডিজিটাল পেমেন্ট, অনলাইন মার্কেটিং ও আর্থিক পরিষেবাগুলি সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়া উত্তরপ্রদেশ সরকার মোট ১০০টি মহিলা শক্তিকেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা চালাচ্ছে।