ব্যান হল সৌরভ দাসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এবার মেটার বিরুদ্ধে আন্দোলনে নামবে CJP?

Published:

Sourav Das

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বিপাকে পড়লেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস (Sourav Das)। এবার তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট বা ব্লক করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ তুলেছেন ককরোচদের এই নেতা। এমনকি সুর চড়িয়েছেন সিজেপির নেতা অভিজিৎ দীপকেও। হোয়াটসঅ্যাপে সৌরভ কোনও মেসেজ পাঠাতে পারছেন না বলেই খবর। এমনকি গত এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করার দাবি উঠল।

সৌরভ দাসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান

নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে সৌরভ দাস লিখেছেন যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে এবং তিনি কোনও নতুন মেসেজ পাঠাতে পারছেন না। এমনকি সৌরভসহ অভিজিৎ সরাসরি হোয়াটসঅ্যাপকে ট্যাগ করে প্রশ্ন তোলেন যে “WhatsApp আসলে কী ঘটছে?”

প্রসঙ্গত, এর আগে গত ২২ অক্টোবর তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার খবর সামনে আসে। সেবারও তিনি মেটার এই মেসেজিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানতে চেয়েছিলেন যে কার ইশারায় এই পদক্ষেপ নেওয়া হল, আর কেন তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হল? পাশাপাশি সিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও একই প্রশ্ন তুলে জানতে চাওয়া হয় যে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের অ্যাকাউন্টগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে কিনা।

আরও পড়ুন: সকালে পৌঁছে যাবেন সৈকতনগরী, চালু হল কল্যাণী-দিঘা এসি স্লিপার নাইট বাস, জানুন সময়

যদিও রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এই ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক চক্র। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। আর সেই আন্দোলনের প্রথম সারিতেই রয়েছেন সৌরভ দাস, আশুতোষ রঙ্কারা। এদিকে গত ১৩ অক্টোবর দিল্লির যন্তরমন্তর এলাকায় জোড়পূর্বক প্রবেশের অভিযোগে তাঁদেরকে আটক করে পুলিশ। এমনকি ৭ দিনের বিচার বিভাগীয় হেফাজতেও পাঠানো হয়। তবে জেল থেকে মুক্তি পাওয়ার পরেই একের পর এক ধাক্কা খাচ্ছেন সিজেপির এই নেতা। এমনকি এর আগে সৌরভের বাড়ির দলিল নিয়েও প্রমাণ চাওয়া হয়।

google button