ভারতে ঢোকা চীনা সেনাদের বেদম পেটাচ্ছে ভারতীয় জওয়ানরা? ভাইরাল ভিডিও

Published:

PLA India Border

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গলওয়ানে ভারত (India) ও চিনের (China) সেনাদের সংঘর্ষের স্মৃতি ফের উসকে দিয়েছে অরুণাচল প্রদেশ। ভারতের এই রাজ্য চিন সীমান্তে উত্তেজনার কারণে শিরোনামে। প্রায় প্রতিদিনই সীমান্ত থেকে সংঘর্ষের খবর উঠে আসছে। এরই মাঝে শোনা যাচ্ছে, চিনের সেনারা অরুণাচল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে তাঁদের আটকে রামধোলাই দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী! যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতে অনুপ্রবেশের চেষ্টা চিনের সেনাদের!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা গিয়েছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েছেন চিনের কয়েকজন সেনাকর্মী। তাঁদের পিঠমোড়া দিয়ে বেঁধে ক্যাম্পে নিয়ে যাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। ভিডিওটিতে দেখা যায়, পাঁচ, ছয় জন ভারতীয় সেনা জওয়ান একসাথে দুজন PLA সদস্যকে ধরে নিয়ে আসছেন। এদিকে চিনের সেনারাও চেষ্টা করছে ভারতীয় জওয়ানদের হাত থেকে পালিয়ে বাঁচতে! যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখ কার্যত কপালে উঠেছে অনেকেরই!

ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায়, দীর্ঘ প্রচেষ্টার পর চিনের এক সেনা জওয়ানের হাত-পা বেঁধে তাঁকে টেনে হিঁচড়ে ক্যাম্পে নিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। ভিডিওটি সাম্প্রতিক সময়ের নাকি অনেক আগের তাও স্পষ্ট নয়। তবে ওই ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় চিনের সেনা জওয়ানদের পাকড়াও করেছে ভারতীয় সেনাবাহিনী। এও জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে ঢুকে দখলদারির চেষ্টা করায় ভারতীয় জওয়ানদের কাছে পেটানিও খেতে হয়েছে তাঁদের! যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

আরও পড়ুন: ছাত্র আন্দোলনের ধাক্কায় ক্ষমতা হারানোর মুখে ভুসিচ! সার্বিয়ায় শেষ ১৪ বছরের আধিপত্য?

উল্লেখ্য, অরুণাচল প্রদেশের চিন সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষের কথা প্রকাশ করেন আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের বা আইটিবিপি প্রধান শত্রুজিৎ সিং কাপুর। তিনি জানিয়েছিলেন, অরুণাচল সীমান্তে মুখোমুখি হয়েছে ভারত এবং চিনের সেনারা। দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবরও সামনে এসেছে! এদিন তিনি এও স্বীকার করেন, এই মুহূর্তে প্রচলিত উপায়ে চিনের সামরিক শক্তির মোকাবিলা করাটা কঠিন হতে পারে।

google button