হয়ে যাবে একটা ফ্ল্যাট! সিজেপির নেতা সৌরভ দাসের বাড়ি ভাড়া কত জানলে চমকে যাবেন

Published:

Sourav Das

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লিতে বসবাস সংক্রান্ত নথিপত্র আর রেন্ট এগ্রিমেন্ট জমা দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন সিজেপির নেতা সৌরভ দাস (Sourav Das)। এমনকি এ নিয়ে তিনি সম্প্রতি মুখও খুলেছিলেন। সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়ে বলেছিলেন যে তাঁকে অন্য গ্রহের বাসিন্দা বা এলিয়েন হিসেবে হয়তো মানুষজন প্রমাণ করে ছাড়বেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় বাড়ি ভাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ। জানেন, সিজেপির নেতার মাসিক বাড়ি ভাড়া কত?

সৌরভ দাসের বাড়ি ভাড়া নিয়ে তথ্য ফাঁস

সম্প্রতি এক্স হ্যান্ডেলে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বাড়ি ভাড়া সম্পর্কে লিখেছেন, “বাড়ির ভাড়া মাসে ১২ লক্ষ টাকা থেকে বেড়ে ২৪ লক্ষ টাকা হতে চলেছে…৩…২…”। উল্লেখ্য, আদালতে দিল্লি পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হয় যে সৌরভ দাস দিল্লি শহরে কোথায় বসবাস করছেন। তবে তিনি সেই সংক্রান্ত কোনও সঠিক প্রমাণ জমা দিতে পারেননি। সেই সূত্রে আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়। তবে তার পরপরই বিস্ফোরক মন্তব্য করেন সৌরভ।

আসলে জামিন পাওয়ার পর শান্তি বজায় রাখার শর্তে পিস বন্ড প্রক্রিয়া চলাকালীন সৌরভ এবং আশুতোষ রঙ্কাকে নিয়ে শুরু হয় আইনি জটিলতা। নিয়ম মারফত আদালত দিল্লির আবাসিক পরিচয় আর বৈধ ঠিকানার প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে যেহেতু সৌরভ এবং আশুতোষ যে নথিপত্রগুলি জমা দেন সেগুলি দিল্লিতে তাদের পাকাপাকি বা বৈধ বর্তমান বাসস্থানের প্রমাণ হিসেবে যথেষ্ট ছিল না, সেই কারণেই এই মামলা আরও পিছানো হয় হাইকোর্টের তরফ থেকে।

আরও পড়ুন: ব্যান হল সৌরভ দাসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এবার মেটার বিরুদ্ধে আন্দোলনে নামবে CJP?

ম্যাজিস্ট্রেটের পর্যবেক্ষণের পরপরই বিষয়টি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকি জল্পনা শুরু হয় যে সৌরভ দাস আদালতের সামনে দিল্লির কোনও ভাড়া বাড়ির চুক্তি বা লিজ নেওয়া জমির দলিল জমা দিতে ব্যর্থ হয়েছেন। সেই ইস্যু নিয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই ডানপন্থী অন্ধভক্তরা খুব শীঘ্রই প্রমাণ করবে যে আমি নেপচুন থেকে আসা ভিনগ্রহী।” তবে তাঁর পোস্ট অনুযায়ী যেখানে ১২ লক্ষ টাকা ছিল বাড়ি ভাড়া, সেখানে এখন তা একধাক্কায় পৌঁছে গিয়েছে ২৪ লক্ষে।

google button