বিক্রম ব্যানার্জী, কলকাতা: হোয়াইট হাউসে নৈশভোজের অনুষ্ঠান চলছিল। ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক বন্দুকবাজ (Attack On Donald Trump)। যে ঘটনায় একেবারে হুলুস্থুল পড়ে গিয়েছে হোয়াইট হাউসে। হামলার কয়েক মুহূর্তের মধ্যেই হামলাকারী যুবকের ছবি প্রকাশ করেছে আমেরিকা। প্রশ্ন উঠছে, ট্রাম্পকে খুন করার চেষ্টায় কি ইরানের (Iran) হাত রয়েছে? আয়াতুল্লাহ আলি খামেনির দেশই কি তাহলে ট্রাম্পকে প্রাণে মারার চেষ্টা করছে?
ট্রাম্পকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে ইরান?
রবিবার হামলার ঘটনার পর পরই হোয়াইট হাউসে দাঁড়িয়ে অপ্রত্যাশিত হামলার ঘটনা নিয়ে বড় বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতি বলেন, “যে হামলাকারী আমার উপর হামলা চালিয়েছে, তাঁর কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল। শুরুতে সে চেক পয়েন্টে গুলি চালায়। এরপর নৈশভোজের অনুষ্ঠানে ঢুকে হামলা চালায় ওই অভিযুক্ত। তিনি পুরোপুরি অসুস্থ। যদিও হামলা চালানোর সময় সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে ধরে ফেলেছিলেন।”
এদিন ট্রাম্প আরও বলেন, “ওই হামলাকারীকে আটকাতে গিয়ে সিক্রেট সার্ভিসের একজন আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। যদিও বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় ওই ব্যক্তির শরীরে গুলি প্রবেশ করতে পারেনি। ফলে কোনও রকম ক্ষতি হয়নি তাঁর। তবে ওনার সাহসিকতাকে আমি শ্রদ্ধা জানাই।” এদিন ট্রাম্পকে উদ্দেশ্য করে হামলা চালানোর নেপথ্যে ইরানের যোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠলেও আমেরিকার প্রেসিডেন্ট একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সাথে ইরানের কোনও সম্পর্ক নেই।
অবশ্যই পড়ুন: PBKS-র রানা চেজ থেকে বৈভবের সেঞ্চুরি-৯৮৬ রান, এক দিনের IPL-এই একাধিক মহারেকর্ড
প্রসঙ্গত, রবিবার হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 হাজার 600 জন অতিথি। সেখানে আচমকা ট্রাম্পকে উদ্দেশ্য করে হামলা চালানোর ঘটনার পরপরই হামলাকারীর ছবি প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট। ছবিটিতে দেখা গিয়েছে, মাটিতে একেবারে উপুর হয়ে শুয়ে রয়েছেন হামলাকারী। তাঁর হাত পেছন থেকে বাঁধা। সূত্রের খবর, 31 বছর বয়সী ওই বন্দুকবাজের নাম কোল টমাস অ্যালেন। যিনি ক্যালিফোর্নিয়ারই বাসিন্দ।










