বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) তারেক রহমানের সরকারকে (Tarique Rahman) ফেলতে বড়সড় ষড়যন্ত্র! জামায়াতে ইসলামী ওপার বাংলার বর্তমান ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে সব রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বলেই মনে করছে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলি। দাবি করা হচ্ছে, এই ইসলামিক কট্টরপন্থীরা দলটি বাংলাদেশে জুলাই সনদকে হাতিয়ার করে একটি বিপ্লবী সরকার গঠন করার পরিকল্পনা করছে। জানা যাচ্ছে, মূলত দুটি ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছে ওপার বাংলার ইসলামিক দলটি। প্রথমে আওয়ামী লিগের নেতা কর্মীদের টার্গেট করে নির্মূল করার পর বাংলাদেশ ন্যাশনাল পার্টির সরকারকে উৎখাত করতে চাইছে তারা!
বাংলাদেশে পৌঁছেছে 10 হাজার রাইফেল?
দ্য ফেডারেলের প্রতিবেদন অনুযায়ী, মূলত ‘অপারেশন দমন’ এবং ‘অপারেশন দখল’ এই দুই ধাপে বাংলাদেশে সরকার গঠনের পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী। ওই প্রতিবেদনে এও জানানো হয়েছে, বাংলাদেশের সরকারকে উৎখাত করার আগে ইতিমধ্যেই নাকি ওপার বাংলায় পৌঁছে গিয়েছে 10 হাজার অ্যাসল্ট রাইফেল। বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীগুলি নাকি অর্ডার দিয়ে এই রাইফেল আনিয়েছে।
এখানেই শেষ নয়, ওই প্রতিবেদনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের গোপনে বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করা হয়েছে। তিনি নাকি পদ্মা পাড়ের দেশে গিয়ে তারেক রহমান সরকারের সাথে গোপনে বেশ কিছু বৈঠক সেরে এসেছেন। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের কিছু ইসলামপন্থী সংগঠনের নেতা এবং অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকরা তারেক রহমান সরকারের উপর পুরোপুরি ক্ষুব্ধ। জানা যাচ্ছে, ওপার বাংলার সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং ইসলামপন্থী সংবিধান প্রবর্তন করতে অস্বীকার করায় এবার বাংলাদেশের সিংহাসন থেকে তারেকের সরকারকে উৎখাত করতে চাইছেন তারা।
এও শোনা যাচ্ছে, ওপার বাংলার কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলি নাকি বিশ্বাস করে, ভারত সরাসরি বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে ওপার বাংলায় ক্ষমতায় আসতে সাহায্য করেছে! একই সাথে তাদের এও দাবি, BNP নেতাদের সাহায্য করার সাথে সাথে আওয়ামী লিগকে সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামী সরকার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নয়া দিল্লি! যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের তরফে প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: “সুপ্রিম কোর্টে যান”, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র আবেদন মানল না হাইকোর্ট
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমির নেতৃত্বাধীন ইসলামপন্থী কৌশলবিদরা তারেক রহমানের সরকারকে উৎখাত করতে সব রকম পরিকল্পনা করছেন। প্রাথমিকভাবে তাঁরা হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায়। শুধু তাই নয়, হিন্দুদের উপর অত্যাচারের মধ্যে দিয়ে ভারত সরকারের উপর নাকি চাপ সৃষ্টি করতে চাইছে ওপারের কট্টরপন্থীরা। এর উদ্দেশ্য একটাই, ভারত যাতে হাসিনাকে সমর্থন না করে সেটা নিশ্চিত করা। সবমিলিয়ে বলাই যায়, বাংলাদেশ ফের অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসার আপ্রাণ চেষ্টা করছে ওপারের কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীগুলি।










